আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিল বিশ্বকাপের পর থেকেই। তাতেই এবার শিলমোহর পড়ল। ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘোষণার মধ্যে দিয়েই পর্তুগালের হয়ে একাধিক রেকর্ডগড়া ২৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।   

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘হে পর্তুগালের মানুষ, আমার জাতীয় দলের সাত নম্বর জার্সিটি তুলে রাখার সময় এসেছে। জার্সিটি কখনোই শুধু আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য  আমার হয়েছে সেই জন্য আমি ক্রিড়ামোদি মানুষের কাছে কৃতজ্ঞ।’ নিজের সেরাটা দেশের জন্য উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সমর্থক, সতীর্থ, কোচ এবং পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, পর্তুগাল সবসময় তাঁর হৃদয়ে থাকবে।  আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

 

View this post on Instagram

 

জেনে নিন রোনাল্ডোর ফুটবল জীবন সম্পর্কে …

২০০৩ সালের অগাস্টে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। তারপর থেকে দীর্ঘ ২৩ বছর দেশের জার্সিতে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে মোট ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৬টি গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক গোল করার নজিরও রয়েছে তাঁর দখলে। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবার ইউরো কাপ জেতে পর্তুগাল। এছাড়াও ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে দল। সব মিলিয়ে দেশের হয়ে তিনটি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন এই মহাতারকা। 

রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় অবশ্য একেবারেই মসৃণ ছিল না। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। অভিযোগ, নরওয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়া এবং কোচের প্রতিশ্রুতি ভঙ্গের জেরেই অসন্তুষ্ট হন রোনাল্ডো। এমনকী ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে জাতীয় দলের শিবিরও ছেড়ে চলে যান তিনি।পরবর্তীতে দীর্ঘ বিবৃতিতে রোনাল্ডো দাবি করেন, কোচ তাঁকে ৩০ মিনিট খেলানোর কথা বললেও শেষ পর্যন্ত মাঠে নামাননি। এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন বলেও জানান। পাশাপাশি সমর্থকদের সঙ্গে যথাযথভাবে দেখা না করার জন্য ক্ষমাও চান। অন্যদিকে, কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিতর্কও থামেনি। 

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে