‘চাকরের মতো ব্যবহার করতেন’, মালিককে নিয়ে বোমা ফাটালেন আক্রম

সেলিম মালিকের নেতৃত্বে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পাকিস্তান দলে খেলেছিলেন ওয়াসিম আক্রম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একইসঙ্গে দুজনে পাকিস্তান জাতীয় দলের হয়ে অনেকবার মাঠে নেমেছেন। একজন ব্যাট হাতে ও অন্যজন বল হাতে বহুবার দলকে বিপদ থেকে উদ্ধার করতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবার প্রাক্তন সতীর্থ সেলিম মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। প্রাক্তন পাক ব্যাটার সিনিয়র হওয়ার সুবাদে তাঁর সঙ্গে চাকরের মতো ব্যবহার করতেন বলে অভিযোগ এনেছেন প্রাক্তন পাক অধিনায়ক।

নিজের আত্মজীবনী ‘সুলতান: কিছু স্মৃতি’-তে ওয়াসিম লিখেছেন, ‘১৯৮৪ সালে পাকিস্তান জাতীয় দলে আমার অভিষেক ঘটে। তার দু’বছর আগে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন সেলিম মালিক। আর আমি জুনিয়র হওয়ায় সেই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন নেতিবাচক, স্বার্থপর এবং আমাকে চাকর হিসেবেই ভেবে নিয়েছিলেন। তিনি আমাকে দিয়ে মালিশ করাতে চাইতেন। এমনকী আমাকে তাঁর পোশাক ও জুতো পরিস্কার করে দেওয়ারও নির্দেশ দিতেন।’ শুধু সেলিম মালিকই নয়, সতীর্থ শোয়েব মহম্মদ, রামিজ রাজা, তাহির ও মহসিন খান নিয়েও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। প্রাক্তন পাক অধিনায়ক লিখেছেন, ‘যখন রামিজ, তাহির, মহসিন ও শোয়েব তাঁদের সঙ্গে আমাকে নৈশক্লাবে যাওয়ার  জন্য বলতেন, তখন আমি ক্রুব্ধ হতাম।’

উল্লেখ্য, সেলিম মালিকের নেতৃত্বে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পাকিস্তান দলে খেলেছিলেন ওয়াসিম আক্রম। কিন্তু একই দলে খেললেও দুজনের সম্পর্ক ছিল শীতল। কেউ কারও সঙ্গে কথা বলতেন না। পরে ম্যাচ গড়াপেটার দায়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল প্রাক্তন পাক অধিনায়ক সেলিম মালেককে।

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল