কাটল জটিলতা, ভারতে আসছে পাক ক্রিকেট দল

গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দৃষ্টিহীনদের টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ পর্যন্ত ভারতের মাটিতে পা রাখার অনুমতি পেল পাক ক্রিকেট দল। পড়শি দেশের দৃষ্টিহীন ক্রিকেট দলের জন্য দরজা খুলে দিল ভারত। মঙ্গলবারই পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দলের ৩৪ জনের ভিসায় ছাড়পত্র দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দলের আসতে আর কোনও বাধা নেই।’

গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দৃষ্টিহীনদের টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা। চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। দিল্লি ছাড়াও মুম্বই, ইন্দোর, বেঙ্গালুরু ও ফরিদাবাদে হবে খেলা। চলতি বছরের প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও দক্ষিণ আফ্রিকা। গত বছর দৃষ্টিহীন ক্রিকেটারদের টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়েছিল ভারত। রানার্স আপ হয়েছিল পাকিস্তান।

চলতি বছরের প্রতিযোগিতা শুরু হলেও ভিসা সমস্যার জন্য আসতে পারেনি পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দল। এ নিয়ে মঙ্গলবারই ক্ষোভ উগরে দিয়েছিল দেশটির ‘দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিল’। মোদি সরকারের ন্যক্কারজনক রাজনীতির সমালোচনা করে সংস্থার পক্ষ থেকে বলা হয়,  ‘সব সময় রাজনীতির ঊর্ধ্বে খেলাকে রাখা উচিত। কিন্তু ভারত সেটা করছে না। আমরা এই ঘটনার নিন্দা করছি।’ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলে, ‘বিষয়টি নিয়ে দৃষ্টিহীন ক্রিকেটের বিশ্ব সংস্থার কাছে নালিশ জানাব।  ভবিষ্যতে যাতে ভারতকে কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া না হয় সেই আর্জিও জানাব।’ ওই হুঁশিয়ারির পরেই টনক নড়ে স্বরাষ্ট্রমন্ত্রকের। তড়িঘড়ি পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দলের জন্য ভিসা মঞ্জুর করা হয়।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির