ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটারের দেওয়া তথ্যে ভুল? যার ফলে কার্ডেও রয়ে গিয়েছে ভুল তথ্য! ফের কাজ বাড়ল বুথ লেভেল অফিসারদের। এবার ভোটার কার্ড ও তালিকা সংশোধনে বাড়ি বাড়ি যেতে হবে বিএলও-দের। আজ, বুধবার এমনই নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করে ভুয়ো ও মৃত ভোটার বাদ দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ, বিহার সহ একাধিক রাজ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়েছে। এখনও দেশের বেশ কিছু রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ। তার মাঝেই নয়া নির্দেশ এসেছে বিএলও-দের কাছে।

কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত ভোটারের তথ্যের অমিল পাওয়া গিয়েছে, তাঁদের বাড়ি গিয়ে বিএলওকে তথ্যযাচাই করতে হবে। আর যেন তথ্যগত অসঙ্গতি না থাকে, তা সুনিশ্চিত করতে হবে। পুরো দায়িত্ব ফের বুথ লেভেল অফিসার বা আধিকারিকদের কাঁধেই দেওয়া হয়েছে। বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংশোধন চলাকালীন সংগ্রহ করা সংশ্লিষ্ট ভোটারের তথ্য মিলিয়ে দেখতে হবে। যদি দু’টি তথ্যের মধ্যে কোনও অমিল পাওয়া যায়, তাহলে সেই তথ্য যাচাইয়ের জন্য চিহ্নিত করতে হবে। নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।

আরও পডুন: পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

এটা ঠিক প্যান কার্ড বা আধার কার্ডের ত্রুটি সংশোধনের মতো। যেমন, প্যান বা আধার কার্ডে কোনও রকম ভুল থাকলে তা সংশোধন করতেই হয়। নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা এমনকি ছবি ও ইত্যাদি সঠিক করা হয়। কিন্তু ভোটার কার্ড কাউকে সংশোধন করতে দেখা যায় না। তাই ভুল থেকেই যায়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই এই অভিনব উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে ভোটার তালিকায় কোনও ভোটারের নাম, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্যে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করে নিতে হবে। তালিকায় নাম রয়েছে যত ভোটারের সকলের তথ্য নির্ভুল চাই। এমনই নির্দেশ কমিশনের। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে এখনই কিছুই জানায়নি নির্বাচন কমিশন।

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ