বিশ্বকাপ শেষেই নতুন ক্লাবের সঙ্গে সই করবেন রোনাল্ডো

ফুটবলের মহাযজ্ঞ শেষ হলে নতুন ক্লাবে সই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অপেক্ষা শুধুমাত্র বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার। ফুটবলের মহাযজ্ঞ শেষ হলে নতুন ক্লাবে সই করবেন রোনাল্ডো। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদন অনুসারে, রোনাল্ডো সিদ্ধান্ত নিয়েছেন চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া যে কোনও একটি ক্লাবে তিনি যোগ দেবেন। সৌদি আরবের একটি ক্লাব রোনাল্ডোর সঙ্গে চুক্তি সই করার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তারা যে টাকা এই তারকা ফুটবলারকে দিতে চাইছে, সেই টাকায় রাজি হচ্ছেন না পর্তুগিজ তারকা। তাই, বিশ্বকাপ চলার মাঝেই নতুন ক্লাবের সন্ধান শুরু হয়। অবশেষে সেই সন্ধানের ইতি ঘটল। 

তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, রোনাল্ডোর সৌদির কোনও ক্লাবে যোগ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সম্প্রতি এই তারকা ফুটবলারের সাক্ষাৎকার নিয়েছিলেন এক ক্রীড়া সাংবাদিক। সেই সাক্ষাতকারে রোনাল্ডো জানিয়ে দেন, আগামীদিনে তাঁর ফুটবল জীবন কোন দিকে ঘুরবে। ওই সাক্ষাৎকারে পর্তুগিজ ফুটবল তারকা খোলাখুলি জানান, টাকার থেকে তার কাছে দামি ফুটবল কেরিয়ার। তাই, সৌদি আরবের পরিবর্তে তিনি চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণকারী কোনও একটি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  কয়েকটি দলের থেকে প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলি খতিয়ে দেখা হচ্ছে। 

বিশ্বকাপ চলাকালীন রোনাল্ডোকে কেন্দ্র করে নানা খবর তৈরি হয়। খবরের প্রতিপাদ্য বিষয় ছিল পর্তুগিজ তারকা আগামীদিনে কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন। 

আরও পড়ুন ম্যানইউ ছাড়ছেন রোনাল্ডো, পরবর্তী গন্তব্য বরোসিয়া ডর্টমুন্ড

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির