আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্রুততম ডবল সেঞ্চুরি ঈশানের, ভাঙলেন গেইলের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একদিনের ক্রিকেটে নজির স্থাপন করলেন ঈশান কিষাণ। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সে করেছে দ্বিশত রান। এই খবর লেখার সময় ভারতের স্কোর ছিল ২৯৫। ঈষাণ ব্যক্তিগত ২১০ রান করে তাকসিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন।  এই খবর লেখার সময় ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৩১০।

ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। শনিবার ম্যাচ কার্যত দুই দেশের কাছে সৌজন্যের ম্যাচ। তিনটি একদিনের ম্যাচ সিরিজে বাংলাদেশ দুইটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ পকেটে পুরেছে। আজকের ম্যাচ তাদের কাছে সৌজন্যের হলেও তারা চাইবে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ জয় করতে। অন্যদিকে, ভারত আপ্রাণ চেষ্টা চালাবে মুখ বাঁচাতে। ঈশান সেই মুখ রক্ষার জমি তৈরি করে গেলেন। বাকিরা সেই জমিতে চাষ করতে পারে কিনা সেটাই দেখার। ঈশাণ চতুর্থ ভারতীয়,  যিনি একদিনের ম্যাচে ডবল সেঞ্চুরি করলেন।  

শেষ একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত। তাই, তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। রোহিতের পরিবর্তে নেওয়া হয়েছে ঈশানকে। ঈশানের দ্বিশত রান এসেছে ১২৬ বল থেকে। ভারতের এই ব্যাটার ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। গিল দ্বিশত রান করেন ১৩৮ বলে। এতদিন পর্যন্ত সেটাই ছিল দ্রুততম দ্বিশত রান। ঈশান ছাড়া এই রেকর্ডের অধিকারী হলেন শচীন, শেহবাগ এবং রোহিত। 

আরও পডু়ন আজকের দিনেই এই কৃতিত্ব অর্জন করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ