বাংলাদেশের বিরুদ্ধে শতরান, পন্টিংকে টপকে গেলেন বিরাট

শতরান করার খানিক বাদেই অবশ্য সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠলেন বিরাট কোহলি। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করে নিজের জীবনের ৭২ তম শতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিকে ৪৪ তম সেঞ্চুরি। এদিন শতরান করেই আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর। শতরান করার খানিক বাদেই অবশ্য সাকিব আল হাসানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৯১ বলে তাঁর ১১৩ রানের ইনিংসে ছিল ১১টি চার আর দুটি ছক্কা।

প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের বিরুদ্ধে আগেই একদিনের সিরিজ হাতছাড়া করেছে ভারত। ফলে শনিবারের ম্যাচ ছিল কার্যত নিয়ম রক্ষার। দলের ১৫ রানের মাথায় শিখর ধাওয়ান আউট হওয়ার পরেই ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধতে ক্রিকে এসেছিলেন বিরাট। আক্রমণাত্মক ঈশানের পাশে ধীরেসুস্থে খেলছিলেন হার্ড হিটার হিসেবে বরাবর পরিচিত ভারতের প্রাক্তন অধিনায়ক। দলের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছতেই ব্যাটে ঝড় তুলতে থাকেন তিনি। মাঝে একবার ক্যাচ দিয়েছিলেন। কিন্তু টাইগার অধিনায়ক লিটন দাস সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি। তার পরে আর ফিরে তাকাননি প্রাক্তন ভারত অধিনায়ক। এবাদত হোসেনের বলে ছক্কা হাকিয়ে শতরান পূর্ণ করেন।

২০১৯ সালের অগস্টে ওভালের কুইন্স পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার একদিনের ম্যাচে শতরান পেয়েছিলেন বিরাট। তার পরে তিন বছরের বেশি সময় কেটে গেলেও নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এদিন সেই খরা কাটল। ওয়ানডে’তে নিজের ৪৪ তম সেঞ্চুরি করার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে শতরানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির