আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরম না ঠান্ডা, শীতকালে কোন জল দিয়ে শ্যাম্পু করা উচিত

নিজস্ব প্রতিনিধি: শীতকালে অনেকেই ঠান্ডা জল দিয়ে স্নান করতে চান না। গরম জল দিয়ে স্নান করেন। শীতকালে শ্যাম্পু করাও খুব চাপের বিষয়, তবে এই গরম জল ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে নিমেষেই। কিন্তু গরম জলে স্নান করার ফলে চুলে নানা সমস্যা দেখা দিতে পারে। খুশকি, মাথার ত্বকে চুলকানির মতো একাধিক সমস্যা বেড়ে যায়। কারণ গরম জল মাথার ত্বকে হাইড্রোজেনের পরিমাণ অনেক কমিয়ে দেয়।

ফলে চুলের গোড়া পাতলা হয়ে পড়ে। চুল পড়তে থাকে, চুলের আগা ফেটে যায়। মাথার ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়। তাই চুল ভাল রাখতে ঠান্ডা জলে স্নান করা ভাল। এতে ত্বক এবং চুল দুই-ই ভাল থাকবে। কারণ মাথার ত্বকে পুষ্টি বজায় রাখে ঠান্ডা জল। মানসিক চাপ কমাতেও ঠান্ডা জল দারুণ উপকারী। তবে ঠান্ডা জল দিয়ে স্নান করার মধ্যেও কিছু সমস্যা রয়েছে। শীতে ঠান্ডা জল দিয়ে স্নান করলে চুল নিজস্ব আর্দ্রতা হারায়। কিউটিকলগুলি নষ্ট হয়ে যায়।

ফলে চুল ঝরতে থাকে। এর থেকে মুক্তি পেতে চাইলে গরম এবং ঠান্ডা জল একসঙ্গে মিশিয়ে স্নান করতে পারেন। গরম জলে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম থাকে। ঠান্ডা জলে স্নান করলে মাথার ত্বকের ছিদ্রমুখগুলি বন্ধ হয়ে যেতে পারে। ফলে নোংরা জমে নানা রকম ব্যাক্টেরিয়ার জন্ম দেয়। তাই শীতকালে গরম বা ঠান্ডা দু’টি জল মিশিয়েই স্নান করুন।

 

Published by:

Share Link:

More Releted News:

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ