‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! তিন সপ্তাহের মধ্যে তৃতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার আগে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা প্রশাসন। শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণের প্রস্তুতি, উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজও।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু আধিকারিকদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যে এলাকাগুলিতে ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে, সেখানে আগে থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রস্তুতি শুরু হয়েছে ওড়িশা সরকারও। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে গঞ্জাম, গজপতি, কন্ধমল, রায়গড়, কোরাপুট এবং মলকানগিরির কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকাগুলিতে ত্রাণশিবির খোলার প্রস্তুতিও চলছে। ওড়িশায় এনডিআরএফের ১৪টি দল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬০টি দল প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকালের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। শুক্রবার দুপুর নাগাদ নেল্লোর ও টুনির মাঝামাঝি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময়ে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। অন্ধ্রপ্রদেশের কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওড়িশার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বস্তির। ভুবনেশ্বরের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে অর্ণবের মতো অতি ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান