শুটিং সেটেই আত্মহত্যা ‘আলিবাবা’ সিরিয়ালের নায়িকা তুনিশা শর্মার

তবে মৃত্যুর পাঁচ ঘণ্টা আগেও তুনিশা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষে শোকের ছায়া বলিউডে। মেকআপ রুমের মধ্যেই আত্মহত্যা করলেন অভিনেত্রী তুনিশা শর্মা। মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি।  এই মুহূর্তে হিন্দি সিরিয়ালের মধ্যে অন্যতম পপুলার ধারাবাহিক সাব টিভির ‘আলিবাবা দাস্তান-ই-কাবুল’। ওই সিরিয়ালে মুখ্য চরিত্র শাহজাদী মরিয়ামের ভূমিকায় অভিনয় করছিলেন তুনিশা।  অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার আলিবাবার শুটিং সেটেই ফ্যানের সঙ্গে ঝুলে পড়েছেন তুনিশা। অর্থাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। ঘটনা জানাজানি হতেই তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু  বাঁচানো যায়নি অভিনেত্রীকে। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে হাতেখড়ি তুনিশার। টিভি সিরিয়াল ‘ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ’ ছিল তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক। এছাড়াও তিনি অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ এবং ইশক সুবহান আল্লাহ-এর মতো একাধিক শোয়ে অংশগ্রহণ করেন।

তবে শুধু টিভি শো নয়, ফিতুর, বার বার দেখা, কাহানি 2: দুর্গা রানী সিং, এবং দাবাং 3-এর মতো একাধিক বলিউড ছবিতেও কাজ করেছেন তুনিশা। ক্যাটরিনা কাইফ, সালমান খান, সোনাক্ষী সিনহা ইত্যাদি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মেলে অভিনেত্রীর। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, কোনও প্রেমঘটিত কারণ কিনা তাও জানা সম্ভব হয়নি। তবে মৃত্যুর পাঁচ ঘণ্টা আগেও তুনিশা  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ