জ্বর হতেই মুখে রুচি চলে গিয়েছে, স্বাদ ফেরাবেন কী করে?

জ্বরের পর দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। জল পাকস্থলি থেকে টক্সিক অ্যাসিড পরিষ্কার করে মুখ আর জিভের তেতো ভাব কাটিয়ে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই সর্দি, কাশি, জ্বর। আর জ্বর মুখে রুচি আগামী কয়েকদিনের জন্যে শেষ। এ পরিস্থিতিতে কোনও খাবারেই স্বাদ পাওয়া যায় না। এবার অরুচি ফেরাতে ঘরোয়া পদ্ধতিতে মুখে স্বাদ ফিরিয়ে আনুন। যেমন-

১. রুচি ফেরাতে একটি-বা দু’টি পুদিনা পাতা মুখে রেখে দিন, তাতে বিস্বাদ ভাব কেটে যাবে। কোনও রান্নাতে পুদিনা দিন। আলু-পুদিনার চাটনি বানিয়ে খেতে পারেন। এজন্য ছোট আলু লবণ দিয়ে সিদ্ধ করে সমপরিমাণ পুদিনা পাতা, ধনেপাতা ও সামান্য কাঁচা মরিচ, আদা, রসুন দিয়ে পেস্ট বানিয়ে কর্ন ফ্লাওয়ারে আলু ডুবিয়ে ডুবো তেলে ভেজে মাখন দিয়ে ভাল করে কষিয়ে নিন। এই খাবারটি যথেষ্ট স্বাদ দেবে।

২. জ্বরের মুখে আদা খেতে পারেন। তবে এজন্য শুধু শুধু আদা খেতে হবে। আবার গরম গরম স্যুপ তৈরি করে খেতে পারেন। লেবুও স্বাদ ফেরাতে দারুণ কার্যকর। এই সময়ে গরম গরম লেমন করিয়্যান্ডার স্যুপ বানিয়ে খেতে পারেন। তার জন্যে প্রেশার কুকারে সামান্য মাখন দিয়ে তাতে এক চামচ আদা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একে একে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে সিটি দিয়ে নিন। ঢাকনা খুলে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর ধনেপাতা দিয়ে ভাল করে মিশিয়ে গরম গরম স্বাদ নিন।

৩. জ্বরের পর দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। জল পাকস্থলি থেকে টক্সিক অ্যাসিড পরিষ্কার করে মুখ আর জিভের তেতো ভাব কাটিয়ে দেয়। মুখের তেতো ভাব কাটাতে সবচেয়ে আগে প্রয়োজন মুখের ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করা। তাই ভাল করে দাঁত মাজতে হবে। লবঙ্গ আর দারুচিনি গুঁড়ো করে সেই গুঁড়ো ১ চামচ করে মুখে নিয়ে রাখুন। এতে মুখের তেতো ভাব কেটে যাবে।

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের