চুপ থাকাকে দুর্বলতা ভাববেন না, মিডিয়া ট্রায়াল নিয়ে সরব শীজানের বোন

ঈশ্বরের কাছে তুনিশার মঙ্গল কামনা করেছেন ফালাক ও শাফাক নাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনার পরে যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ধৃত অভিনেতা শীজান খানের বোন তথা অভিনেত্রী ফালাক নাজ ও শাফাক নাজ। শনিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে শীজানকে নিয়ে প্রচারিত সংবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ফালাক ও শাফাক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘সংবাদমাধ্যমের একাংশ শালীনতার সব গণ্ডি ছাড়িয়ে শুধুমাত্র টিআরপি’র লোভে লাগাতার মিথ্যা সংবাদ প্রচার করে চলেছে। যারা নিজেদের ব্যবসার স্বার্থে মনগড়া সংবাদ পরিবেশন করছেন তাদের শুধু বলতে চাই,  চুপ করে থাকাকে দুর্বলতা ভাববেন না।’

গত ২৪ ডিসেম্বের পালঘর জেলার ভাসাইতে ‘আলিবাবা’ সিরিয়ালের শুটিং সেটেই আত্মঘাতী হন অভিনেত্রী তুনিশা শর্মা। ওই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা দেশ। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তুনিশার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা শীজান খানকে। প্রতিদিনই তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করে চলেছে হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানোয় ব্যস্ত সংবাদমাধ্যমের একাংশ।

অভিযোগ প্রমাণের আগেই শীজানকে যেভাবে সাধারণ মানুষের কাছে খলনায়ক বানানো হচ্ছে তার বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর দুই বোন ফালাক নাজ ও শাফাক নাজ। ফেসবুক পোস্টে তাঁরা লিখেছেন, ‘সংবাদমাধ্যমের একাংশের ভূমিকায় আমাদের মন ভেঙেছে। আমরা চুপ করে রয়েছি দেখে খবরের নামে যা খুশি তাই লেখা হচ্ছে। দেখে অবাক হচ্ছি, কীভাবে শীজানের বদনাম করা হচ্ছে। এটা আরও একবার প্রমাণিত হল, কিছু মানুষ অন্যের বদনাম করার জন্য সব সময়ে বসে থাকে।’ ঈশ্বরের কাছে তুনিশার মঙ্গল কামনা করে ফালাক ও শাফাক লিখেছেন, ‘ভগবান তুনিশার ভাল করুক। আশা করব, ও আলো ভাল জায়গায় পৌঁছবে।’

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ