চাকরি থাকছে চেতনের, নির্বাচক পদে ১৩ জনের প্রাথমিক তালিকা

ওই নামের তালিকা থেকেই চারজনকে বেছে নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ পর্যন্ত নিজের চাকরি বাঁচাতে পেরেছেন ভারতীয় সিনিয়র ক্রিকেট টিমের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা। সূত্রের খবর, তাঁকে নির্বাচক পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। বাকি চার নির্বাচক বেছে নিতে ১৩ জন প্রাক্তন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। ওই নামের তালিকা থেকেই চারজনকে বেছে নেবে অশোক মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। 

টি টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে নজিরবিহীনভাবেই চেতন শর্মার নেতৃত্বাধীন সিনিয়র টিমের নির্বাচকদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। গত ১৮ নভেম্বর আচমকা নিজস্ব ওয়েবসাইট ও টুইটার হ্যান্ডলে জাতীয় নির্বাচক চেয়ে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। দেশের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা, বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটাররা আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময়সীমা শেষ হয়েছিল গত ২৮ নভেম্বর।

যে ১৩ জন প্রাক্তন ক্রিকেটারের নাম নির্বাচকের প্রাথমিক তালিকায় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বেঙ্কটেশ প্রসাদ, শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, মুকুন্দ পারমার সমীর দিঘে। দক্ষিণাঞ্চল থেকে ভারতীয় দলের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ, পূর্বাঞ্চল থেকে শিবসুন্দর দাস, পশ্চিমাঞ্চল থেকে সলিল আঙ্কোলা, মুকুন্দ পারমার কিংবা সমীর দিঘে নির্বাচক পদে মনোনীত হতে পারেন।

 

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI