ধোনিকে তুলে আনা ‘জহুরী’ প্রকাশ পোদ্দারের জীবনাবসান

বয়স হয়েছিল ৮২ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘জুহুরী’ তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রকাশ পোদ্দার। বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে, গত ২৯ ডিসেম্বর প্রকাশ পোদ্দার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বয়সজনিত কারণে কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। প্রকাশ পোদ্দারের প্রয়াণের খবরে বাংলা ক্রিকেট মহলে শোকের ছায়া। অনেকের  কাছে তিনি জহুরী বলেও পরিচিত। মাহেন্দ্র সিং ধোনীকে রঞ্জি দলে খেলানোর প্রথম সুপারিশ করেছিলেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার। ১৯৬২-য়ের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা ভারতীয় স্কোয়াডে ছিলেন প্রকাশ পোদ্দার।

স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগে ভাসলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক মাকারান্দ ওয়েনগাংকার। এক সর্বভারতীয় সংবামাধ্যমের সঙ্গে কথা বলতি গিয়ে প্রবীণ এই ক্রীড়া সাংবাদিক জানান, সাংবাদিকদের কাছে প্রকাশ পোদ্দারের পরিচয় ছিল পিসি নামে। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় ট্যালেন্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অফিসার ছিলেন পিসি এবং রাজু মুখার্জি। ঝাড়খণ্ড তখন আলাদা রাজ্য হয়নি। জামশেদপুরে রঞ্জির ম্যাচ চলছে। পিসি এবং রাজু মুখার্জি দুইজনেই স্টেডিয়ামে হাজির। ক্রিজে ধোনি। ধোনির ব্যাটিং  দেখে দুইজনেই মুগ্ধ হয়ে যান। খেলা শেষ হলে পিসি এবং রাজু মুখার্জি ধোনিকে অবিলম্বে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। দুইজনের সুপারিশে রঞ্জি খেলোয়াড় ধোনির ক্রীকেটের জীবনের অভিমুখ বদলে যায়। ধোনির বায়োপিকে কিরণ মোরের মুখে শোনা যায় প্রকাশ পোদ্দারের নাম।  

আরও পড়ুন হাঁটুর ব্যথা কমাতে বৈদ্যবাটী এলেন ধোনি

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের