IND VS SL: সূর্য যাদবের দুরন্ত সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে ২২৯ রানের টার্গেট দিল ভারত

কার্যত খুনি মেজাজে ব্যাট করেন টি টুয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: সিরিজ নিষ্পত্তির ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন টি-টুয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। শনিবার রাজকোটে তাঁর চওড়া ব্যাটের উপরে ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। মাত্র ৪৫ বলে টি টুয়েন্টি ফরম্যাটে নিজের তৃতীয় শতরান পূর্ণ করেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন শুভমন গিল ও অক্ষর পটেল। সূর্যের তেজে বড্ড নিষ্প্রভ লেগেছে লঙ্কার বোলারদের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হার মানতে হয়েছিল হার্দিক পাণ্ড্যদের। ফলে এদিন রাজকোটে সিরিজের শেষ ম্যাচ দু’দলের কাছে মরণ-বাঁচনের ম্যাচ হয়ে দাড়িয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু দলের তিন রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যক্তিগত এক রানে দিলশান মধুশঙ্কার বলে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ সামাল দেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ফিরে যান। তৃতীয় উইকেটে গিলকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন সূর্যকুমার যাদব। দুজনে মিলে ৫৪ বলে ১১২ রান যোগ করেন। কার্যত খুনি মেজাজে ব্যাট করেন টি টুয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। এদিন কার্যত ব্যাটে শটের ফুলঝুরি ছুটিয়েছিলেন প্রথম দুই ম্যাচে ব্যর্থ সূর্য কুমার। ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থের তাণ্ডব দেখছিলেন গিল। বানিন্দু হাসরঙ্গার বল মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে ব্যক্তিগত  ৪৬ রানে সাজঘরে ফিরে যান ভারতীয় দলের ওপেনার।

অধিনায়ক হার্দিক পাণ্ড্য ক্রিজে এসে বিধ্বংসী হওয়ার আগেই চার রানে ফিরে যান। দীপক হুডাও (৪) তেমন সুবিধা করতে পারেননি। একের পর এক সতীর্থ ফিরে গেলেও তা পাত্তাই দেননি সূর্য। অক্ষর পটেলকে সঙ্গী করে দলকে রানের পাহাড় গড়ার দিকে নজর দেন সূর্য। ৪৫ বলেই নিজের শতরান পূর্ণ করেন।  শেষ পর্যন্ত ৫১ বলে ১১২ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন। সাতটি চার ও নয়টি ছক্কা হাঁকিয়েছেন। অক্ষর পৃএল ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন দিলশান মধুশঙ্কা। চার ওভারে ৫৫ রান খরচ করেছেন তিনি।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের