শেষ হচ্ছে ‘নাগিন ৬’, নায়িকা হিসেবে তেজস্বীকে কেন বেছেছিলেন একতা

এই নাগিনের জন্য অনেক ভালোবাসা। তাঁকে বিগ বসের ঘরেই খুঁজে পেয়েছিলাম, তাঁর রুক্ষ মেজাজ আমাকে আকর্ষণ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যধিক জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’। ধারাবাহিকের প্রথম সিজনে ‘সর্পিণী’ বেশে দেখা মিলেছিল অভিনেত্রী মৌনি রায়ের। একতা কাপুরের নাগিন সিরিজের হাত ধরেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে বঙ্গতনয়ার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এরপর নাগিন সিরিজের মুখ্য চরিত্রে নাম লেখান একাধিক জনপ্রিয় তারকা। বলা চলে, এই ধারাবাহিকের হাত ধরেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছেন তেজস্বী প্রকাশ-সহ একাধিক অভিনেত্রীরা। এবার তেজস্বীর বিদায়ের পালা। উর্বশী ধোলাকিয়া থেকে সুরভী জ্যোতি, অনিতা হাসনান্দি একাধিক অভিনেত্রীরা একতা কাপুরের নাগিনে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

বর্তমানে ৬ নম্বর সিজন চলছে ‘নাগিন’ ধারাবাহিকের। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তেজস্বী প্রকাশ। এই অভিনেত্রীও খ্যাতির শীর্ষে রয়েছেন। শোনা যাচ্ছে, নাগিন 6 শেষ হচ্ছে। শুরু হবে নাগিন 7। ধারাবাহিকের নির্মাতা একতা কাপুর, ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল পরিচালক৷ তাঁর নির্মিত অনেক ধারাবাহিক এখন আইকনিক শোয়ের তালিকায় রয়েছে। তাঁর নির্মিত নাগিন ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিজন শেষ হচ্ছে। তেজস্বী প্রকাশকে ষষ্ঠ মরসুমের প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়েছিল কেন, সেই বিষয়ে একটি ভিডিও শেয়ার করে প্রযোজক বলেছেন, “এই নাগিনের জন্য অনেক ভালোবাসা। তাঁকে বিগ বসের ঘরেই খুঁজে পেয়েছিলাম, তাঁর রুক্ষ মেজাজ আমাকে আকর্ষণ করেছিল। তবে এখন শেষ, পরবর্তী সিজনের জন্যে আবারও বিগ বসে যাচ্ছি, দেখা যাক এবার সেখান থেকে আমরা কাকে খুঁজে পাই।”

বর্তমানে অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তেজস্বী প্রকাশ ডেটিং করছেন। অন্য একটি ভিডিওতে, একতা কাপুর নাগিনের এই সিজনের সমাপ্তি ঘোষণা করে বলেছেন, “যেহেতু আমরা নতুন ফোকলোর উইকএন্ড চালু করছি। তাই এখন naagin6 কে বিদায় জানানোর সময়!” অভিনেতা অর্জুন বিজলানি পোস্টের উত্তর দিয়ে বলেছেন, “জয় মাতা দি! এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে ধন্য। সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। নাগিনের জন্য ইকে ম্যামকে ধন্যবাদ।” নকুল মেহতা লিখেছেন, “আপনাকে এবং টিমকে অনেক অভিনন্দন।” কয়েকদিন আগে, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা দুজনের নাচের একটি ভিডিও ব্যপক ভাইরাল হয়েছিল।তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা বিগ বস 15-এ ডেটিং শুরু করেছিলেন। তেজস্বী প্রকাশ শো জিতেছিলেন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ