২০২৬ থেকে ’৩২-য়ের অলিম্পিকের প্রচার সত্ব পেল এই দুই সংস্থা

ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ থেকে ২০৩২- এই সময়ের মধ্যে আয়োজিত অলিম্পিকের প্রচার সত্ব ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্রচারসত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ওয়ার্নার ব্রাদার্সকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সোমবার বিবৃতি জারি করে এই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ থেকে ২০৩২- এই কয় বছরের মধ্যে অনুষ্ঠেয় অলিম্পিক ইভেন্টের প্রচারের জন্য দরপত্র প্রকাশ করা হয়েছিল। বেশ কয়েকটি সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দফতরে দরপত্র দাখিল করা হয়। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ওয়ার্নার ব্রাদার্স পেয়েছে প্রচারসত্ব। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক সাংবাদিক সম্মেলনে বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, ২০২৬ থেকে ২০৩২-য়ে এই সময়কালে অনুষ্ঠেয় অলিম্পিকের জন্য দরপত্র প্রকাশ করা হয়েছিল। দরপত্রের শর্ত পূরণ করেছে যৌথভাবে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ওয়ার্নার ব্রাদার্স। ২০২৬ থেকে ২০৩২-য়ে অনুষ্ঠেয় অলিম্পিকের প্রচারের দায়িত্ব অলিম্পিক কমিটি এই দুই সংস্থার ওপর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।চুক্তি অনুযায়ী, এই দুই সংস্থার মধ্যে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন গ্রীষ্মকালীন অলিম্পিকের ২০০ ঘণ্টা সম্প্রচারের জন্য বরাদ্দ করবে। আর শীতকালীন অলিম্পিকে তারা ১০০ ঘণ্টা প্রচারের জন্য বরাদ্দ করবে। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। তা নিয়ে কোনও সন্দেহ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে তারা গর্বিত। কিছুদিন আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ২০৩৬-য়ে অলিম্পিকের আসর বসবে গুজরাতে।  

আরও পডু়ন Olympics: গুজরাতে বসবে অলিম্পিক্সের আসর, ঘোষণা অনুরাগ ঠাকুরের

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১