দু সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ

খবর দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ পন্থ। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত তাঁর ২২ গজে ফেরার কোনও সম্ভাবনা নেই। থাকতে হবে বিশ্রামে।  চিকিৎসকের পরামর্শে। মাঠে ফিরতে তার সময় লাগবে আরও চার থেকে ছয় মাস। 

হাসপাতাল থেকে ঋষভের ডিসচার্জ হওয়ার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ঋষভের সব কটি লিগামেন্ট ছিঁড়ে যায়। সে কারণে এমসিএল অপারেশন (মেডিক্যাল কো ল্যাটারাল অপারেশন) প্রয়োজন হয়ে পড়ে। এমসিএম অপারেশনের পর রোগীকে আরও একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত হয়। সেই প্রক্রিয়ার নাম পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। চিকিৎসকদের আশা, দুর্ঘটনায় ছিঁড়ে যাওয়া লিগামেন্টের প্রতিটি জোড়া লেগেছে। তাই, দ্বিতীয়বার আর কাটা-ছেঁড়ার প্রয়োজন হবে না। তবে সেটা বোঝা যাবে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট দেখে। 

বোর্ডের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, দুর্ঘটনার গভীরতা এতটাই বেশি ছিল যে ক্রিকেটারের সব কটি লিগামেন্ট ছিঁড়ে যায়। প্রাথমিক অবস্থায় চিকিৎসকের মনে করেছিলেন, প্লাস্টিক সার্জারি করলে দুর্ঘটনা সামাল দেওয়া যাবে। কিন্তু ক্ষত গভীর হওয়ায় ডাক্তারা অপারেশনের সিদ্ধান্ত নেন।

ঋষভ কিছুদিন আগে টুইট করে জানান, তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সেই টুইট বার্তার পর এবার এল আরও স্বস্তির খবর। 

আরও পড়ুন ধীরে হলেও সুস্থ হচ্ছি, টুইট বার্তা ঋষভের

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১