রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, চালকের আসনে টিম ইন্ডিয়া

অধিনায়ক রোহিত শর্মা ১০১ রান ও শুভমন গিল ১১২ রানে সাজঘরে ফিরেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে একদিনের সিরিজ আগেই কব্জা করেছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার নিয়ম রক্ষার ম্যাচে ফের ঝলসে উঠলেন ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলের জোড়া সেঞ্চুরির সুবাদে তৃতীয় একদিনের ম্যাচেও সফরকারী দলের বিরুদ্ধে চালকের আসনে ব্লু ব্রিগেড। অধিনায়ক রোহিত শর্মা ১০১ রান ও শুভমন গিল ১১২ রানে সাজঘরে ফিরেছেন। প্রতিবেদন প্রকাশের সময়ে ৩৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৭৩ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই কিউই বোলারদের পিটিয়ে ছাতু করে দেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। আগের ম্যাচেই অর্ধশতরান পেয়েছিলেন ভারত অধিনায়ক। আগের দিন যেখানে শেষ করেছিলেন এদিন যেন সেখান থেকেই শুরু করেন। এক সময়ে নিউজিল্যান্ডের বোলারদের ভীষণ নির্বিষ লাগছিল। লকি ফার্গুসন, মিচেল সান্তনাররা বেদম মার খেয়ে হতোদ্যম হয়ে পড়েন।

৮৪ বলে নিজের ৩০ তম শতরান পেয়ে যান ভারতীয় অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল নয়টি চার ও ছয়টি ছক্কায়। রোহিতের সেঞ্চুরির খানিকবাদে শতরান করেন তরুণ ব্যাটার শুভমন গিলও। ২৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১২। অর্থা‍ৎ গড়ে ওভার পিছু রানরেট ছিল আটের বেশি। দুজনকে যখন অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, তখনই ভারত অধিনায়ককে ক্লিন বোল্ড করে জুটি ভাঙেন কিউইদের অনিয়মিত বোলার মাইকেল ব্রেসওয়েল। ৮৫ বলে ১০১ রান করে ফেরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। খানিকবাদে ফিরে যান শুভমন গিলও। তিনি ৭৮ বলে ১১২ রান করেছেন। পর পর দুই উইকেট হারায় ভারত। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ও ঈশান কিষাণ। তৃতীয় উইকেটে ৩৯ বলে ৩৮ রান যোগ করেন। দুর্দান্ত এক থ্রো’তে রান আউট করে ঈশাণকে সাজঘরে ফিরিয়ে দেন হেনরি নিকোলাস।

 

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১