চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছুটি ঋষভের

সুসংবাদ দিয়েছেন এক বোর্ড কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ঋষভ পন্থ।

এক উচ্চপদস্থ বোর্ডকর্তার বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কর্তাটি বলেন, আগের থেকে অনেক ভালো আছেন ঋষভ পন্থ। ভারতের এই ব্যাটারের অপারেশন ভালোভাবেই হয়েছে। মার্চে আরও একটি অপারেশন করতে হবে। তবে সেই খবরের থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড, ঋষভের পরিবার এবং তাঁর ভক্তরা একটি খবরের জন্য় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন – কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ? আপনাদের সকলকে সেই শুভ সংবাদ দিচ্ছি।

চলতি সপ্তাহে ঋষভকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসচার্জ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ডিসচার্জ হলেও আপাতত তাকে বিশ্রামেই থাকতে হবে। মার্চে হবে আরও একটা অপারেশন। আপনারা সকলেই শুনেছেন, ভয়াবহ ওই দুর্ঘটনায় ঋষভের লিগামেন্টের শিরা ছিঁড়ে গিয়েছে। মার্চে অপারেশন করে ওই শিরা ঠিক করা হবে। বোর্ড কর্তা বলেন,  বিসিসিআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হাসপাতালের তরফ থেকে যেমন সাহায্য চাওয়া হবে, বোর্ড হাসপাতালকে সাহায্য করবে।   এখনও পর্যন্ত যা খবর, তাতে অক্টোবরে অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপে ঋষভের পক্ষে খেলা সম্ভব হবে না। পুরোপুরি সুস্থ হতে তার কম করেও ছয় মাস লাগবে। ছয় মাস বাদে তার আরও একবার মেডিক্যাল পরীক্ষা করবেন চিকিৎসকেরা। 

ঋষভের ছাড়া পাওয়া খবরে ভারতীয় শিবিরও বেশ চাঙ্গা। কবে তারা ঋষভকে পাবে, রয়েছে তার অপেক্ষায়। 

আরও পডুন ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার, সুস্থতার পথে ঋষভ পন্থ

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI