অপরাজিত শতরান গিলের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩৪ রান তুলল ভারত

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

Share:

নিজস্ব  প্রতিনিধি: অপ্রতিরোধ্য শুভমন গিল। একদিনের পরে এবার টি টুয়েন্টিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম শতরান করে ফেললেন তরুণ ভারতীয় ব্যাটার। তাঁর অপরাজিত ১২৬ রানের দৌলতে সিরিজের শেষ ম্যাচে ২০ ওভারে কিউইদের বিরুদ্ধে ২৩৪ রান তুলেছে ভারত। গিলকে যোগ্য সঙ্গত করেছেন রাহুল ত্রিপাঠী ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সিরিজ জিততে গেলে ২৩৫ রান তুলতে হবে সফরকারী দলকে।

বুধবার গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তবে মরণ-বাঁচন ম্যাচে শুরুটা খুব একটা সুবিধের হয়নি টিম ইন্ডিয়ার। দলীয সাত রানের মাথায় ব্যক্তিগত এক রানে মাইকেল ব্রেসওয়েলের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় দলের উইকেট কিপার ঈশান কিষাণ। কিউই বোলাররা যাতে মাথায় চেপে না বসতে পারেন তার জন্য ক্রিজে এসেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন রাহুল ত্রিপাঠী। কার্যত কিউই বোলারদের তুলোধনা করেন তিনি। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে ৮০ রান সংগ্রহ করেন গিল-ত্রিপাঠী। ২২ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ঈশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন রাহুল। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার ও তিনটি ছক্কায়।

এর পরে গিলের সঙ্গে জুটি বাঁধেন টি টুয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার সূর্য কুমার যাদব। দুজনে মিলে ২৫ বলে ৩৮ রান তোলেন। ১৩ বলে ২৪ রান করে আউট হন সূর্য। ক্রিজে এসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চালিয়ে খেলতে থাকেন হার্দিক পাণ্ড্য। পাশাপাশি বিধ্বংসী হয়ে ওঠেন গিলও। লকি ফার্গুসনের বলকে সীমানার ওপারে পাঠিয়ে টি টুয়েন্টি ফরম্যাটে নিজের প্রথম শতরান পূর্ণ করেন তিনি। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে শতরান পূর্ণ করার নজির গড়লেন তরুণ ভারতীয় ব্যাটার। গিল-পাণ্ড্য জুটি ৪০ বলে ১০৩ রান সংগ্রহ করে দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে চালিয়ে খেলতে গিয়ে ১৭ বলে ৩০ রান করে ড্যারিল মিচেলের ফিরে যান ভারত অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন গিল।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI