Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ প্রায় দু'লক্ষের কাছাকাছি পৌঁছেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি ফের ঘায়েব। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু। মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৯৩ হাজার ৪৭০ জন। আর মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন এক হাজার ২৪৮ জন। এ নিয়ে বিশ্বে মহামারি শুরুর পরে করোনায় আক্রান্ত হলেন ৬৭ কোটি ৫৪ লক্ষ ৬৫ হাজার ৫৩৮ জন। আর প্রাণ হারালেন ৬৭ লক্ষ ৬৪ হাজার ৮২৭ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আরও ৫৫ হাজার ৫৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৮ হাজার ৪৪২ জন। নতুন করে আরও ৩০৮ জন মৃত্যুমিছিলে সামিল হওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৯৯ জনে।

দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে তাইওয়ান। পূর্ব এশিয়ার দ্বীপখণ্ডে নতুন করে আরও ৩১ হাজার ৮০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৮ জন। দক্ষিণ কোরিয়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে আরও ২২১ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ১৫৪ ও ব্রাজিলে ১২৬ জন প্রাণ হারিয়েছেন। পেরুতে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি