আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহরে তিতাস-হৃষিতা, অভিনন্দন জানাতে বিমানবন্দরে মন্ত্রী অরূপ

নিজস্ব প্রতিনিধি:  মহিলাদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে কলকাতায় পা রাখল দুই কন্যা তিতাস এবং হৃষিতা। কলকাতা বিমাবন্দরে তাদের স্বাগত জানাতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিন মাস্কেটিয়ার্সের অপর সদস্য রিচা অবশ্য দেশে ফিরতে পারেননি। রিচা আমদাবাদ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে শুরু হবে টি-টুয়েন্ট বিশ্বকাপ। ভারতীয় স্কোয়াডের অন্যতম সদস্য রিচা।বিমানবন্দরে নামতেই তাদের দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিছুটা বিশৃঙ্খলাও তৈরি হয়। পরিস্থিতি সামাল দেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিএবি সভাপিত স্নেহাশিস।  উন্মাদনা দেখে তিতাস এবং হৃষিতাও আপ্লুত।

এদিন বিমানবন্দরে হল তিতাস-হৃষিতার অভিবাদনপর্ব। বড় করে অনুষ্ঠান করবে সিএবি। সেখানে তিনজনকেই সম্বর্ধনা দেওয়া হবে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিন কন্যার হাতে তুলে দেওয়া হবে নগদ ১০ লক্ষ টাকা। বিমানবন্দরে স্নেহাশীস বলেন, এই তিন কন্যা আমাদের গর্ব। ওদের পুরষ্কৃত করতে পেরে আমরা খুশি। রিচা, তিতাস, হৃষিতাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯টি টুয়েন্টি বিশ্বকাপজয়ে বাংলার তিন প্রতিনিধির অবদান গুরুত্বপূর্ণ।

বুধবার আমদাবাদে অনুর্ধ্ব ভারতীয় ১৯ দলকে বোর্ডের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। ভারত-নিউজিল্যান্ডের শেষ টি-টুয়েন্টি ম্যাচ দেখার জন্য তাদের আমন্ত্রণ করা হয়েছিল। খেলা অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।  বিশ্বজয়ীদের উৎসাহিত করেন সচিন তেন্ডুলকর। পরে শচিনের সামনে বসে হার্দিক পাণ্ড্যদের সিরিজ় জয়ের সাক্ষী থাকেন।

আরও পড়ুন টি-টুয়েন্টি সিরিজ জয়ের টার্গেট নিয়ে মাঠে হার্দিক বাহিনী

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ