ক্রিকেটকে আলবিদা টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়কের

দেশের হয়ে মাত্র চারটি একদিনের এবং চারটি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: ১৫ বছর আগে ২০০৭ সালে ভারতের টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। ফাইনালে তাঁর এক বল বুঝতে না পেরে আউট হয়ে গিয়েছিলেন পাক ক্রিকেটার মিসবা উল হক। আর তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়েছিল টিম ইন্ডিয়ার জয়। কিন্তু বিশ্বকাপ জয়ের সেই নায়ক অবহেলিতই থেকে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অভিমানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন যোগিন্দর শর্মা। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে এক চিঠি দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।

হরিয়ানার রোহতকে জন্মগ্রহণ করা যোগিন্দর শর্মা ২০০৪ সালে ভারতের জার্সি গায়ে প্রথম মাঠে নামেন। তবে বেশি সুযোগ পাননি। দেশের হয়ে মাত্র চারটি একদিনের এবং চারটি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে চারটে টি টুয়েন্টিই খেলেছিলেন ২০০৭ সালে বিশ্বকাপে। ওয়ানডে-তে মাত্র একটি উইকেট পেয়েছেন আর টি টুয়েন্টিতে পেয়েছেন চারটি উইকেট।  একদিনের চার ম্যাচে সম্মিলিত রান ৩৫। টি টুয়েন্টিতে খাতাই খুলতে পারেননি। ২০০৭ সালে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।

তবে দেশের হয়ে তেমনভাবে নজরকাড়া পারফরম্যান্স না করতে পারলেও ২০০৭ সালের ২৪ ডিসেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানকে হারানোর পিছনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞরা কার্যত ফাইনাল জয়ের কৃতিত্ব সম্পূর্ণভাবে যোগিন্দর শর্মাকে দেন। দেশের হয়ে খেলার সুযোগ না পেলেও গত কয়েক বছর ধরে নিজের রাজ্য হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফিতে খেলছিলেন।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI