আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক: অস্বস্তি ক্রমশই বাড়ছে। আগের দিনের তুলনায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যা ফের দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৮৩৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে জাপান আর দৈনিক মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র।

পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৫৩ হাজার ৮৪০ জন। এ নিয়ে মহামারি শুরু হওয়ার পরে বিশ্বে করোনায় আক্রান্ত হলেন ৬৭ কোটি ৬৫ লক্ষ ৭৪ হাজার ৭০৮ জন। নতুন করে আরও ৮৩৩ জন প্রাণ হারানোয় করোনার বলি হয়েছেন ৬৭ লক্ষ ৭৪ হাজার ৬০১ জন। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪৮ হাজার ৮৮১ জন। এ নিয়ে করোনা জয় করলেন ৬৪ কোটি ৯১ লক্ষ ৩২ হাজার ১৪৭ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৬৭ হাজার ৯৬০ জনে।

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৩৯৪ জন। জার্মানিতে আরও ১৯ হাজার ৪৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৭৩ জন। জাপানে ১৬১, জার্মানিতে ১০৭ ও ব্রাজিলে ৯৪ ও তাইওয়ানে ৪৫ জনের মৃত্যু হয়েছে।   

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ