দেশে বাড়ছে ঘৃণা, লক্ষাধিক ছাড়ছেন নাগরিকত্ব, বলছে কেন্দ্রের তথ্য

রাজ্যসভায় তথ্য পেশ করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে একদিকে বাড়ছে ঘৃণা। আর সেই বিদ্বেষপূর্ণ পরিবেশে থাকতে না চেয়ে ভারতীয়দের মধ্যে নাগরিকত্ব ছাড়ার হিড়িকও লাফিয়ে বাড়ছে। পরিসংখ্যান সে কথাই বলছে। উল্লেখ করার মতো বিষয় হল, এই তথ্য হিন্ডেনবার্গের নয়। এই তথ্য কেন্দ্রে আসীন সরকারের তথ্যভান্ডারের,  রাজ্যসভায় যা পেশ করেন বিদেশমন্ত্রী সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর।

বিদেশমন্ত্রীর বয়ান অনুযায়ী, ২০১১ সাল থেকে এ পর্যন্ত ১৬ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। আর গত বছর দুই লক্ষের বেশি মানুষ ছেড়েছেন ভারতীয় নাগরিকত্ব। বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী গত বছর ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন ২,২৫,৬২০জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আর ২০২০-তে সব থেকে কম সংখ্যক ভারতীয় এ দেশের নাগরিকত্ব ত্যাগ করেন। ওই বছর সংখ্যাটা ছিল ৮৫,২৫৬।

রাজ্যসভায় দেওয়া বিদেশমন্ত্রীর তথ্য অনুসারে, ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব নিয়েছেন ১,৩১,৪৮৯জন।আর ঠিক পরের বছর নাগরিকত্ব বর্জন করেছেন ১,৪১,৬০৩জন। পরের বছর ২০১৭-তে সংখ্যাটা তুলনামূলকভাবে কমলেও লক্ষের ঘরেই ছিল।ওই বছর ভারতীয় নাগরিকত্ব ছেডেছেন ১,৩৩,০৪৯জন। আর ২০১১ থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি ভারতবাসী এদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। মোট সংখ্যাটা ১৬,৬৩,৪৪০। যারা নাগরিকত্ব ছেড়েছেন, তারা কোন কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, সেই সংক্রান্ত প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি জয়শঙ্কর। জানিয়েছেন,  সরকারের ঘরে থাকা তথ্যের ভিত্তিতে বলা যায় গত তিন বছরে পাঁচজন সংযুক্ত আরব আমির শাহির নাগরিকত্ব গ্রহণ করেছেন।  এই তথ্য মোদি সরকারের অস্বস্তির কারণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি