পুরুষদের অন্তর্বাস নিয়ে জ্যাকলিনের মন্তব্যে নেটপাড়ায় হৈচৈ

পুরুষদের অন্তর্বাস বিক্রি করা একজন মহিলা সবচেয়ে বিবর্তিত।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার এরকম একটা সিদ্ধান্তে মুগ্ধ।"

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ পাল্টেছে, মানুষের ভাবনা চিন্তারও অনেক বদল ঘটেছে। আগে অনেক কিছুতেই নারীদের অংশগ্রহণের সীমানা বেঁধে দেওয়া হত, কিন্তু এখন নারীদের সীমাবদ্ধতা আর তেমন নেই। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ১০-৫ টার চাকরি যেমন করছে নারীরা, তেমনি পুরুষদের পাশাপাশি ট্রেন-বাস, বিমানও চালাচ্ছেন নারীরা। সুতরাং নারীদের কোনও কিছুতেই বাধা নেই। বিনোদন ক্ষেত্রেও সর্বদা পুরুষদের সমসাময়িক নারীরা। যাই হোক, বহুদিন ধরেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়ে রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সেই কারণে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন বলিউডের এই বিদেশী অভিনেত্রী। কিন্তু সম্প্রতি অন্য একটি কারণে সংবাদের শিরোনাম হলেন তিনি। ভারতের পুরুষদের অভ্যন্তরীণ পোশাক বিপণনী সংস্থার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কোনও মহিলা অভিনেতা। হ্যাঁ, সম্প্রতি পুরুষ অন্তর্বাস ব্র্যান্ডের মুখ হলেন জ্যাকলিন। জ্যাকলিন প্রথম মহিলা অভিনেত্রী যিনি এই ধরনের পুরুষদের পণ্যের অ্যাম্বাসেডর হলেন৷

ইতিমধ্যেই বিজ্ঞাপনের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে প্রচুর মিশ্র প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একটি ক্যাসুয়াল পোশাকে আবৃত হয়ে, জ্যাকলিন পুরুষদের অভ্যন্তরীণ পোশাককে সমর্থন জানাচ্ছেন। তাঁর এহেন প্রশংসিত পদক্ষেপকে স্বাগত জানিয়ে একজন নেটিজেন লিখেছেন, “পুরুষদের অন্তর্বাস বিক্রি করা একজন মহিলা সবচেয়ে বিবর্তিত।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনার এরকম একটা সিদ্ধান্তে মুগ্ধ।” আবার অনেকেই অভিনেত্রীকে কুৎসিত মন্তব্য করতে পিছপা হননি। বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করে জ্যাকলিন লিখেছেন, “নির্দেশিত হওয়ার জন্য কী একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা।’

কেউ কেউ এই প্রচারাভিযানের অংশ হিসেবে অভিনেত্রীকে সাধুবাদ জানিয়েছে বলেছেন, “পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার চেয়ে ভাল আর কেউ নেই আপনি সবচেয়ে সুন্দর এবং গর্জিয়াস”, “আপনি যা করেন তাতে আমি খুব খুশি বোধ করি”, ” নতুন ট্রেন্ডিং ভাইবস”, “জ্যাকলিনের চেয়ে বেশি হট আর কেউ নেই আমার পছন্দের জায়গা”। কাজের ফ্রন্টে, সম্প্রতি, তাঁর অভিনীত হলিউড ফিল্ম ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর ‘অ্যাপ্লাজ’ গানটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সামনে তাকে বিদ্যুৎ জাম্মওয়ালের সঙ্গে ক্র্যাক এবং সোনু সুদের সঙ্গে ফতেহ-এ দেখা যাবে।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের