কলকাতার চিকিৎসকদের সাফল্য, ব্রেস্ট ক্যানসার হয়েছে কি না জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

কলকাতার চিকিৎসকদের ওই দলটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্যানসার চিহ্নিত করতে ২০০ জনের উপর ট্রায়াল করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানসারের (Cancer) চিহ্নিতকরণে আরও এক ধাপ এগিয়ে গেলেন চিকিৎসকরা। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশায়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) সাহায্যে নির্ণয় করা সম্ভব হবে ব্রেস্ট ক্যানসার (Breast Cancer)। দীর্ঘ দিন ধরে গবেষণার পর এই সাফল্য পেয়েছেন কলকাতার চিকিৎসকদের একটি দল।

কলকাতার চিকিৎসকদের ওই দলটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্যানসার চিহ্নিত করতে ২০০ জনের উপর ট্রায়াল করেছিল। যে ট্রায়ালে সাফল্য মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতদিন সাধারণত ক্যানসার হয়েছে কি না তা জানতে বায়োপ্সি রিপোর্টের উপর নির্ভর করতে হত। এবার ব্রেস্ট ক্যানসার হয়েছে কি না তা জানাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। বায়োপ্সি না করেই ক্যানসার হয়েছে কি না তা জানা যাবে। ম্যামোগ্রাফি যন্ত্রে বিশেষ সফটওয়ার ইন্সটল করা হবে, সেই সফটওয়ার জানিয়ে দেবে ক্যানসারের উপসর্গ রয়েছে কি না। এই ব্যবস্থা চালু হওয়ার পর ক্যানসার চিকিৎসায় নতুন দিশা খুলে গেল বলে মনে করা হচ্ছে। গবেষণাকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন চিকিৎসক স্নেহেন্দু কোনার, তন্ময় মণ্ডল।

উল্লেখ্য রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা। সারা বিশ্বজুড়ে ক্যান্সার ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ব্রেস্ট বা স্তন ক্যান্সার (Breast Cancer) আক্রান্ত মহিলার সংখ্যাও। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার (Breast Cancer) পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছিল কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute – CNCI)। ৪ তারিখ থেকে এই প্রতিষ্ঠান ম্যামোগ্রাফি (Mammography) টেস্টের জন্য মোবাইল ভ্যান পরিষেবার সূচনা করে।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?