বিতর্কের জেরে ভারতীয় প্রধান নির্বাচকের পদে ইস্তফা চেতন শর্মার

বিসিসিআইয়ের পক্ষ থেকে ইস্তফাপত্র গৃহীত হওয়ার কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে অবশেষে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে ইস্তফা দিলেন চেতন শর্মা। আজ শুক্রবার সকালেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা দাবি করেছে। যদিও এ বিষয়ে চেতন শর্মা মুখ খোলেননি। তবে  বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচকের পদ থেকে প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটারের ইস্তফা গ্রহণ করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের গোপন ক্যামেরায় জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের বিস্ফোরক কথাবার্তা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। স্টিং আপারেশনে তিনি বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে ঠাণ্ডা লড়াই নিয়ে মুখ খোলার পাশাপাশি যশপ্রীত বুমরা চোট নিয়েই অস্ট্রেলিয়া সিরিজে খেলছিলেন বলে বিস্ফোরক দাবি করেন।চেতনকে বলতে সোনা যায়, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই ছিল। কে বড় নেতা, তা নিয়ে দুজনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল।’ যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য এমনকী রোহিত শর্মার মতো ক্রিকেটাররা ৮০ থেকে ৮৫ শতাংশ ফিট থাকা সত্বেও গোপনে ব্যাথা কমানোর ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বলেও দাবি করেন চেতন।

দলের গোপন কথা প্রকাশ হয়ে যাওযায় যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয় বিসিসিআইকে। চেতনের উপরে চটে যান বোর্ডের সচিব জয় সাহ। স্টিং আপারেশনে গড়গড় করে গোপন কথা ফাঁস করার জন্য তাঁর বিরুদ্ধে বোর্ড কর্তারা কঠোর পদক্ষেপ নিতে পারেন বলে খবর চাউর হযে যায়। বোর্ড কর্তারা গলা ধাক্কা দেওয়ার আগেই সসম্মানে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI