অক্ষয়কে দেখামাত্রই ব্যারিকেড টপকে লাফ, ভক্তের এহেন কাণ্ডে ভয়ঙ্কর প্রতিক্রিয়া নায়কের

সেলফির প্রচারের একটি ভিডিওতে, অক্ষয় কুমারকে একটি কালো টি-শার্ট এবং ম্যাচিং জিন্সে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ কোনও ভক্তরাই মোটামুটি হারাতে চায়না। বিশেষ করে চোখের সামনে তারকাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে ভক্তরা। আবার কখনও কখনও প্রিয় তারকাদের সঙ্গে উত্তেজনার বশে ভক্তদের আজব আজব কাণ্ড ঘটিয়ে ফেলারও প্রচুর উদাহরণ রয়েছে। সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তাঁর আসন্ন ছবি সেলফির প্রচারে মুম্বইয়ের একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। সঙ্গী ছিলেন সেলফির অন্যতম তারকা ইমরান হাশমিও। সেখানেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। নায়ককে চোখের সামনে দেখে আর দিক ঠিক করতে পারেননি এক ভক্ত। অক্ষয়কে দেখা মাত্রই ভক্তরা হাত নেড়ে গোটা সেলফি টিমকে শুভেচ্ছা জানাতে শুরু করে। তখনই এক ভক্ত প্রিয় নায়ক অক্ষয়কে কাছ থেকে দেখার জন্যে অনুষ্ঠানের ব্যারিকেডের উপর দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে। ব্যারিকেডের উপর দিয়ে লাফ দিতে গিয়েই পিছলে পড়ে যায় ওই ভক্ত।

অভিনেতার নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ভক্তকে অনুষ্ঠানে ঢুকতে বাঁধা দিলে, নায়ক দূর থেকে দেখে তাঁর নিরাপত্তারক্ষীদের বারণ করে এবং ভক্তের কাছে এসে তাঁকে আলিঙ্গন করতে করে। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সেলফি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, অক্ষয় কুমার ও ইমরান হাশমি। গতকাল তাঁরা গিয়েছিলেন পুনেতে সেলফির প্রচার অনুষ্ঠানে। মঞ্চে অক্ষয় কুমার এবং ইমরানকে ব্লকবাস্টার গান মে খিলাড়িতে নাচতেও দেখা যায়। সেই অনুষ্ঠানেই অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন নায়কের অজস্র ভক্ত। সেখানেই অভিনেতার এক ভক্ত তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে ব্যারিকেড টপকে লাফ দেন। সেলফির প্রচারের একটি ভিডিওতে, অক্ষয় কুমারকে একটি কালো টি-শার্ট এবং ম্যাচিং জিন্সে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল। তাঁর ভক্তরা ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে তাঁর জন্য উল্লাস করতে শুরু করে। গতকাল, পুনেতে সেলফির প্রচারের একটি ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, “আপনাদের ভালবাসা, আমাদের দর্শকরা যা আমাদের মধ্যে সেরাটি তুলে ধরে।”

সেলফি সম্পর্কে

অক্ষয় কুমার এবং ইমরান হাশমি অভিনীত সেলফি মালয়ালম চলচ্চিত্র ড্রাইভিং লাইসেন্সের রিমেক, যেটিতে সুরজ ভেঞ্জারমুডু এবং পৃথ্বীরাজ সুকুমারান অভিনয় করেছিলেন। রাজ মেহতা পরিচালিত সেলফিতে আরও অভিনয় করেছেন ডায়ানা পেন্টি এবং নুসরত ভরুচা। পৃথ্বীরাজ সুকুমারন, যিনি ছবির সহ-প্রযোজক, সেলফিতে তিনিও ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের