আলিয়ার ব্যক্তিগত মুহূর্তে ফটোশিকারিদের আক্রমণ, মুম্বই পুলিশের হস্তক্ষেপ

মানুষ এখন কন্টেন্ট পাওয়ার জন্য আশেপাশে রীতিমতো লুকিয়ে রয়েছে। মানুষের বাড়িতে জুম করে লেন্সবন্দি করছে। একজন অসচেতন মহিলার গোপন ছবি তোলা, তাঁর সম্মতি ছাড়া কাজটি করা কি উচিত?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই তারকারা সবসময়েই ক্যামেরার সামনে থাকে। তাঁদের যেকোনও জায়গায় দেখা মাত্রই পেছন পেছন ধাওয়া দেন আলোকচিত্রীরা। বলা যায়, তারকাদের যেকোনও মুহূর্ত মুম্বই পাপারাজ্জিদের ক্যামেরা থেকে কখনই আড়াল হয়না। আর এর ফলেই তারকারা মাঝে মধ্যেই পড়ে যান বিপাকে। অনেক সময় তারকাদের ব্যক্তিগত মুহূর্তেরও নানা ভিডিও উঠে আসে পাপারাজ্জিদের ক্যামেরায়। তার ফলে স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়ে ফেলেন তারকারাও। সম্প্রতি আলোকচিত্রীদের উপর বেজায় চটলেন কাপুর বহুরানী আলিয়া ভাট। নিজের বাড়িতেও শান্তি নেই। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে বসেই একান্তে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলেন আলিয়া ভাট। আর তখনই ফটো শিকারীদের নজরে পড়ে যান আলিয়া, সঙ্গে তাঁর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেন পাপারাজ্জিরা। ব্যাপারটি মুম্বই পুলিশের কানে পৌঁছতেই প্রতিক্রিয়া জানিয়েছেন মুম্বই পুলিশ। বুধবার, সংবাদসংস্থা এএনআই টুইট করেছে, “মুম্বই পুলিশ অভিনেতা আলিয়া ভাটের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁকে এই বিষয়ে অভিযোগ দায়ের করতে বলেছে। একজন ফটোগ্রাফার তাঁর ব্যক্তিগত ছবিগুলি ক্লিক করে অনলাইন ভাইরাল করে দিয়েছেন। অভিনেত্রী পুলিশকে বলেছেন যে তাঁর জনসংযোগ দল সংশ্লিষ্ট পোর্টালের সঙ্গে যোগাযোগ করছে: পুলিশ।”

ছবিগুলি চারিদিকে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর ভক্তরাও রীতিমতো চটলেন। তবে এটাই নিশ্চিন্ত যে, আলিয়া-রনবীরের কন্যা রাহা নিরাপদে। গোটা ঘটনায় আলিয়ার পাশে দাঁড়িয়েছেন, অর্জুন কাপুর, অনুষ্কা শর্মা-সহ আলিয়ার মা ও বোন। আলিয়ার মা, সোনি রাজদান লিখেছেন, “অবাক হয়েছি এবং একজন ব্যক্তির গোপনীয়তার প্রতি এহেন অবহেলায় হতাশ। আমরা কি সত্যিই কোন দেশে আছি?” শাহিন হতাশা হয়ে লিখেছেন, “মানুষ এখন কন্টেন্ট পাওয়ার জন্য আশেপাশে রীতিমতো লুকিয়ে রয়েছে। মানুষের বাড়িতে জুম করে লেন্সবন্দি করছে। একজন অসচেতন মহিলার গোপন ছবি তোলা, তাঁর সম্মতি ছাড়া কাজটি করা কি উচিত? ছবিতে থাকা ব্যক্তিটি একজন সেলিব্রিটি৷ যদি এটি অন্য কোনও ব্যক্তির সঙ্গে হত, তবে তা হয়রানি বলে বিবেচিত হত৷ গোপনীয়তার উপর আক্রমণ। মানুষের শালীনতার অভাব সত্যই ভয়ঙ্কর।” আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও ইনস্টাগ্রামে গিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “এটা ঠিক নয়”। 

আলিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, “আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমি আমার বাড়িতে ছিলাম, আমার বসার ঘরে বসে একটা স্বাভাবিক বিকেল কাটাচ্ছিলাম। তখনই আমি অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম আমার পাশের বিল্ডিংয়ের ছাদে দুজন লোক আমার দিকে ক্যামেরা জুম করেছে! আমরা কোন জগতে বাস করছি, এটি কি ঠিক এবং অনুমোদিত? গোপনীয়তার উপর চরম আক্রমণ!” তিনি তাঁর পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেছেন। পরবর্তীতে অভিনেত্রী পোস্টটি মুছে দেন। 

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের