‘আমাদের ঘরে এসে অপমান’, জাভেদ আখতারের বিস্ফোরক মন্তব্যে চটলেন পাক-সেলেবরা

স্যার এখানে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ঠিক আছে। কিন্তু আমার সমস্যাটি হল, জাতি হিসাবে আমাদের কি মূল্য দিচ্ছেন তিনি তা দেখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে রয়েছেন বলিউডের স্বনামধন্য গীতিকার জাভেদ আখতার। সৌজন্যে পাকিস্তানে বসেই সেই দেশের নামে কট্টর সমালোচনা। তাঁর সাহস দেখে একাধিক ভারতীয় কুর্নিশ জানালেও পাকিস্তানের মানুষ মোটেও ভাল চোখে নেননি। গত সপ্তাহেই পাকিস্তানে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি সেই দেশের বিষয়ে একাধিক সমালোচনা করেন। তাঁর কথায়, ২০০৮ সালে মুম্বই হামলার পিছনে দায়ী সন্ত্রাসীরা এখনও কীভাবে পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে সে সম্পর্কে নিজের মত ব্যক্তি করেছেন গীতিকার। একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন যে, ‘আপনি কি আপনার দেশে গিয়ে পাকিস্তানের সুনাম করতে পারবেন। উল্টে তো দুর্নামই করবেন তাই না!’ এই প্রশ্নের জবাবেই জাভেদ আখতার বলেন, “মুম্বইয়ের হামলাকারীরা এখনও অবাধে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। এ দেশের যে যে শিল্পী আমাদের দেশে গিয়েছেন সবাই উপযুক্ত সম্মান পেয়েছেন। পাকিস্তান, ভারতের শত্রুতা আমরা ভুলে গেলে পাকিস্তান কোনও দিনও ভোলেনি। তাঁরা আমাদের দেশের কোনও শিল্পীদের প্রকৃত সম্মান দেননি। এমনকী লতা মঙ্গেশকর কেও কোনদিনও তাঁদের দেশে ডাকেনি।”

গীতিকারের এই ভাষণে মুগ্ধ হয়ে গিয়েছেন গোটা দেশবাসী। এমনকী পাকিস্তানীরাও সেই সময়ে জাভেদের কথা স্বীকার করে হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেন। এছাড়াও জাভেদের বিবৃতি শুনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন বলিউডের একাধিক সেলিব্রিটিরা। যার মধ্যে আছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তবে ভারতে তিনি প্রশংসিত হলেও পাকিস্তানি অভিনেত্রীরা তীব্র নিন্দা করেছেন জাভেদ আখতারের। সবুর আলি, শান শহীদ এবং আনুশে আশরাফের মতো অনেক পাকিস্তানি সেলিব্রিটিরা ক্ষুব্ধ হয়েছেন। এদিন জাভেদ আখতার পাকিস্তানিদের ‘আত্মসম্মান’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যারা জাভেদকে অপরিসীম শ্রদ্ধা দেখিয়েছেন তাঁরা আদেউ দেশের গর্ব নয়।

অভিনেত্রী সবুর আলি লিখেছেন, “সকল শিক্ষিত নিরক্ষর-তথাকথিত কুলুঙ্গি-আপনি কখনই নিজের প্রতিভাকে সমান সম্মান দেননি। এই দেশে অনেক শিল্পী আছেন যাদের কাছে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অর্থও নেই। তখন প্রতিভার প্রশংসাকারীরা সবাই কোথায় ছিলেন?” অভিনেতা-ভিজে আনুশে আশরাফ টুইট করেছেন, “অতিথিকে সম্মান দেওয়া অপরিহার্য। কিন্তু কখনই দেশকে ছোট করে নয়। কেউ কেউ যেভাবে জাভেদ আখতারের প্রশংসা করেছেন, তা আমি খুবই রাগান্বিত। হয়তো তিনি ক্লান্ত হয়ে পড়তেন যদি আমরা তাকে আমাদের মর্যাদা না দেখাতাম।” অভিনেতা হারুন শহীদও জাভেদের পাকিস্তান সফর সম্পর্কে টুইট করে জানিয়েছেন, “স্যার এখানে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ঠিক আছে। কিন্তু আমার সমস্যাটি হল, জাতি হিসাবে আমাদের কি মূল্য দিচ্ছেন তিনি তা দেখা। কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়েছেন। দুঃখজনকভাবে যতক্ষণ না আমরা আমাদের জনগণকে ব্যবসা ও সম্মান না দিই, ততক্ষণ পর্যন্ত এটা চলবে! আমার সহকর্মী পাকিস্তানিদের কাছে প্লিজ স্ট্যান্ড আপ ফর ইয়োর কান্ট্রি!”

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের