‘একটা যুগের অবসান’! কিংবদন্তি শাস্ত্রীয় নৃত্যশিল্পী কণক রেলের মৃত্যুতে শোকপ্রকাশ হেমা মালিনীর

তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় নৃত্যজগতের একটি মহান যুগের সমাপ্তি হল। এই পৃথিবীতে তাঁর বিরাট অবদান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যমহলের গুরুমা কণক রেলে। ফের শাস্ত্রীয় নৃত্যজগতে শোকের ছায়া। গতকাল অর্থাৎ ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রবীণ নৃত্যশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। কণক রেলে একজন প্রখ্যাত মোহিনীঅট্টম নৃত্যশিল্পী ছিলেন। নৃত্যে অসামান্য দক্ষতার জন্যে তিনি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছিলেন। ভিলে পার্লে শ্মশানে রাষ্ট্রীয়ভাবে তাঁর শেষকৃত্য করা হয়। তিনি ২০১৩ সালে পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। কণক তাঁর স্বামী যতীন্দ্র রেলে, ছেলে রাহুল, পুত্রবধূ এবং ভরতনাট্যম উদ্যোক্তা উমা এবং দুই নাতি-নাতনিকে রেখে গিয়েছেন। তাঁর দীর্ঘ ৬০ বছর ব্যাপী একটি বর্ণাঢ্যময় কেরিয়ার ছিল। কনক রেলে ১১ জুন, ১৯৩৭ সালে গুজরাতে জন্মগ্রহণ করেন।

প্রবীণ নৃত্যশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হেমা মালিনী থেকে খ্যাতিমান নৃত্যশিল্পী সুধা চন্দন। এদিন হেমা মালিনী তাঁর ইনস্টাগ্রামে কণকের ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের সকলের জন্য একটি দুঃখের দিন। বিশেষ করে আমার জন্য একটি বড় ক্ষতি। পদ্মবিভূষণ ড. শ্রীমতি কনক রেলে, মোহিনীআট্যম নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় নৃত্যজগতের একটি মহান যুগের সমাপ্তি হল। এই পৃথিবীতে তাঁর বিরাট অবদান। কনকজির সৌন্দর্য এবং ব্যক্তিত্ব চিরন্তন। তাঁর চমৎকার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি সবসময় আমাদের বন্ধুত্ব পালন করব।”

খ্যাতিমান নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সুধা চন্দ্রন হেমা মালিনীর পোস্টে মন্তব্য করে বলেছেন যে, “ওম শান্তি….আরেক কিংবদন্তি আমাদের চোখের জল ফেলে চলে গেল।” কিংবদন্তি নৃত্যশিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস। তিনি তাঁকে ‘নৃত্য তপস্বিনী’ বলে অভিহিত করেছেন, মোহিনীঅট্টম-কথাকালির অন্যতম সেরা উদ্যোক্তা। “ড. রিলে তাঁর নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র এবং নালন্দা নৃত্য কলা মহাবিদ্যালয়ের মাধ্যমে নৃত্যের ক্ষেত্রে মৌলিক কাজ করেছেন। তিনি শত শত ছাত্রকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং শাস্ত্রীয় নৃত্যকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের