চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ছবিতে আমার দুর্দান্ত অভিনয় ছিল না, আমি এই পুরস্কারের যোগ্য নই’, বিস্ফোরক রণবীর কাপুর

নিজস্ব প্রতিনিধি: গতবছরে যে কটি বলিউড বক্সঅফিসে রাজত্ব করেছে তার মধ্যে অন্যতম বলিউড পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। বহু প্রতীক্ষিত এই ছবিতে ব্যবহৃত উন্নতমানের ভিএফএক্স, ছবিটির সাফল্যের অন্যতম ইউএসপি ছিল। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন রণবীর কাপুর এবং তাঁর স্ত্রী আলিয়া ভাট। ছবিটি তৈরি করতে প্রায় ৫ বছরের বেশি সময় লেগেছিল। তখন থেকেই রণবীর-আলিয়ার প্রেম। আর তাঁদের ছবি মুক্তির বছরেই তাঁরা গাঁটছড়া বাঁধেন। বর্তমানে তাঁরা এক সন্তানের মাও বটে। ছবিটি গোটা বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটির অধিক ব্যবসা করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই সফলতা চান না রণবীর কাপুর, তিনি নাকি ছবিতে এমন কিছু ভালো অভিনয় করেননি, যার ফলে তিনি সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন।

কারণ দিন কয়েক আগেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্যে সেরা অভিনেতা হিসেবে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পেয়েছেন নায়ক। সুপারস্টারের স্ত্রী আলিয়া ভাটও গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন। এই মুহূর্তে রণবীর তাঁর আসন্ন ছবি ‘তু ঝুঠি মে মক্কর’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে তুমুল আলাপচারিতায় রয়েছে রণবীর-শ্রদ্ধার আসন্ন ছবিটি। যা আগামী ৭ মার্চ মুক্তি পাবে। এদিকে রণবীর তাঁর আরও একটি আসন্ন ছবি ‘অ্যানিমেল’-এর শ্যুটিং শেষ করেছেন।

রণবীর সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত ‘তু ঝুঠি মে মক্কর’-এর প্রচারের এক ইভেন্টে দাদাসাহেব ফালকে অভ্যন্তরীণ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতার বিষয়ে মুখ খুলেছেন। অভিনেতা তাঁর জয়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “আমি এই সম্মানের জন্য খুব কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি না যে আমি ব্রহ্মাস্ত্রের জন্য এই পুরস্কারের যোগ্য। ছবিতে আমার খুব একটা দুর্দান্ত অভিনয় ছিল না। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শিবার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। ছবির ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে। ছবিটি গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ