রোগ নিরাময়ে করলার রস কতটা উপকারী….

কিন্তু জানেন কি, মুখে যতো স্বাদ বিহীন হবে ততই উপকার। তাই পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ভরপুর সব্জি হল করলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাভাবিকভাবেই তেতো স্বাদের কারণে অনেকেই করলা খেতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু জানেন কি, মুখে যতো স্বাদ বিহীন হবে ততই উপকার। তাই পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ভরপুর সব্জি হল করলা। নিয়মিত করলা খেলে দূর হবে বিভিন্ন ধরনের রোগ। সবজির মতো এই গাছের পাতা, মুল সবটাই উপকারী।

জেনে নিন এই সবজি খেলে কী কী উপকারিতা পাওয়া যায়-

ডায়াবেটিস: করলায় ইনসুলিন রাইক ফ্যাক্টর অর্থাৎ প্ল্যান্ট ইনসুলিন থাকার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার জুড়ি মেলা ভার। বিশেষ করে টাইপ -২ ডায়াবেটিস রোগীদের জন্য করলা বেশ উপকারী।

পাইলস: সকালে খালি পেটে করলা পাতার রস খেলে পাইলস বা অশ্ব রোগ দূর হবে।

সোরিয়াসিস: এক কাপ করলার রসের সঙ্গে এক চামচ লেবুর রস খালি পেটে একটানা ছয় মাস খেলে চুলকানি দূর হবে।

অ্যাজমা নিয়ন্ত্রণে : করলা গাছের মূলের পেষ্ট এক চা চামচ, মধু ও তুলসি পাতার রসের সঙ্গে মিশিয়ে টানা এক মাস খেলে অ্যাজমা দূর হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে করলা সিদ্ধ করে প্রতিদিন খেতে পারেন। করলায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট আছে।

কিডনিতে পাথর: করলা কিডনিতে জমা পাথরগুলি প্রাকৃতিকভাবে ভাঙতে সাহায্য করে।

কোলেস্টেরল কমায়: করলা বিপজ্জনক কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে।

ত্বকের সুরক্ষায়: করলা থেকে তৈরি খাবার বা রস ত্বকের উপকার করে। যদি নিয়মিত করলা খেতে পারেন, তাহলে মুখের উজ্জ্বলতা বাড়বে।
এছাড়া করলা ওজন কমাতে বা ওজন ধরে রাখতেও সাহায্যে করে।

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের