সুখবর! নভেম্বরেই ১২ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন হৃতিক

তবে হৃতিক এখনও তাঁদের বিয়ের গুঞ্জনে প্রতিক্রিয়া জানাননি। এবং তাঁরা এখনও পর্যন্ত বিবাহের আনুষ্ঠানিক ঘোষণাও করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে বিয়ের সানাই। সম্পর্ক বেশি দূর গড়াতে না গড়াতেই জলদি জলদি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তারকারা। মাত্র কিছুদিন প্রেম করার পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারার মতো একাধিক সেলিব্রিটিরা। এবার তালিকায় আসতে চলেছেন বলিউডের গ্রিক নায়ক হৃতিক রোশন। বয়সে ১২ বছরের ছোট্ট সাবা আজাদের সঙ্গে আগামী নভেম্বরেই দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল অনেকদিন। এখন তাঁরা খুব ভালো বন্ধু দুই ছেলে বাবা-মায়ের কাছে মিলিয়ে ঝুলিয়ে থাকেন। কিছুবছর ধরেই অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে হৃতিক ডেটিং করছেন। কিন্তু তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে ২০২২ সালে। সাবার আবেদনে সাড়া দিয়েছেন হৃতিক।

মাঝে মধ্যেই প্রেমিকাকে নিয়ে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন নায়ক। কিছুদিন আগেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য। তবে আর নয় প্রেম-ট্রেম, এবার সাবাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চলেছেন হৃতিক। যদিও এই ঘটনা সত্যি কিনা জানা নেই, কারণ মাঝেমধ্যেই তারকা দের নানা গুজব রটে, তার মধ্যে কিছু সত্যি হয়, কিছু হয়না। সম্প্রতি, একটি বিনোদন পোর্টাল সূত্রের খবর, হৃতিক রোশন এবং তাঁর বান্ধবী সাবা আজাদ ২০২৩ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন। পোর্টালটির টুইটে জানানো হয়েছে, ‘ব্রেকিং নিউজ @iHrithik এবং #SabaAzad 2023 সালের নভেম্বরে বিয়ে করতে চলেছেন!’

ঘোষণার পরেই অনেক ভক্তরা টুইটার পোস্টের মন্তব্যবক্সে আনন্দ প্রকাশ করেছেন। এর আগে ২০২২ সালের নভেম্বরেও, হৃতিক একটি সংবাদ প্রতিবেদনের নিন্দা করেছিলেন। তবে হৃতিক এখনও তাঁদের বিয়ের গুঞ্জনে প্রতিক্রিয়া জানাননি। এবং তাঁরা এখনও পর্যন্ত বিবাহের আনুষ্ঠানিক ঘোষণাও করেননি। এক বছরেরও বেশি সময় ধরে হৃতিক এবং সাবা ডেটিং করছেন। তাঁদের বিভিন্ন অনুষ্ঠান, তারকা পার্টি এবং অনুষ্ঠানে দেখা যায়। দেশি গ্রিক দেবতা আর সুজানের বিচ্ছেদ হয়ে গিয়েছিল ২০১৩ সালে। হৃতিককে পরবর্তীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’-এ দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় অনিল কাপুরও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI