Chinmayi: ‘মি টু-র সময়ে কেউ আমাকে বিশ্বাস করেনি, তখন পাশে দাঁড়িয়েছিলেন সামান্থা’

সামান্থা এমন একজন অভিনেত্রী যিনি নির্দ্বিধায় বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারেন। #MeToo-এর সময় সে আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে বিশ্বাস করেছিল, আমাকে ভরসা যুগিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের ঘরের খবর জানতে বিভিন্ন সংবাদমাধ্যমগুলি প্রতিনিয়ত সজাগ থাকে। এছাড়াও সেলিব্রিটিদের বিভিন্ন সাক্ষাৎকারের ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের ফাঁদে পড়ে অনেক অজানা তথ্য সহজেই সামনে চলে আসে। দক্ষিণী ইন্ডাস্ট্রির
স্বনামধন্য গায়িকা চিন্ময়ী শ্রীপাদা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গায়িকা জানালেন, তাঁর সঙ্গে ঘটা একটি জঘন্য স্মৃতির কথা। তাঁর কথায়, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সুবাদে তামিল গীতিকার ভাইরামুথু-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন তিনি। 

কিন্তু তখন কেউ তাঁর কথা বিশ্বাস করেনি। এমনকী তাঁকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যা তখন তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের জন্ম দিয়েছিল। তখনই তাঁর পাশে এসে দাঁড়ায় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কঠিন সময়ে সবচেয়ে বড় সমর্থন ছিলেন, ‘উ আন্তভা’ গার্ল। সাম্প্রতিক সাক্ষাৎকারে চিন্ময় বলেন, “সামান্থা এমন একজন অভিনেত্রী যিনি নির্দ্বিধায় বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারেন। #MeToo-এর সময় সে আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে বিশ্বাস করেছিল, আমাকে ভরসা যুগিয়েছিল। যখন অন্যান্যরা আমাকে বিশ্বাস করেননি তখন তিনি আমাকে কাজ দিয়েছিলেন, আমার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে, চিন্ময়ী শ্রীপদ ​​ভারতে Me Too আন্দোলনের অংশ হিসেবে প্রবীণ গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অভিযোগ করেছিলেন যে, তিনি যখন ওই গীতিকারের সঙ্গে স্টুডিওতে গান রেকর্ড করছিলেন তখন তিনি গায়িকার সঙ্গে যৌনহেনস্থার চেষ্টা করেন। এছাড়াও গায়িকা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও বেশ কিছু ব্যক্তিত্বকে মহিলাদের প্রতি অসদাচরণের জন্য অভিযুক্ত করেছিলেন। তবে পরে, তামিলনাড়ু প্রযোজক পরিষদ ‘অপেশাদার আচরণ’ উল্লেখ করে তাঁকে শিল্প থেকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সেই সময়, বেশ কয়েকজন চিন্ময়ীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। সামান্থা রুথ প্রভু, ২০১০ সালে তাঁর প্রথম চলচ্চিত্র থেকেই চিন্ময়ীর ঘনিষ্ঠ বন্ধু, তাঁর সমস্ত বিপদে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী। তখন চিন্ময়ীকে সমর্থন করে লিখেছিলেন, “প্রিয় বন্ধুগন আমি আপনাদের দুজনকেই এখন দশ বছর ধরে চিনি। আমি আপনাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি এবং আপনি যা বলেন তা সত্য!!

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI