Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্যস্ফীতি সামান্য কমলেও স্বস্তিদায়ক নয়

জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্যস্ফীতি সামান্য কমল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্যস্ফীতি সামান্য কমল। জানুয়ারিতে যেখানে খুচরোর মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫২ শতাংশ, গত মাসে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতাকে ছাড়িয়ে গিয়েছে ফেব্রুয়ারির খুচরো মূল্যস্ফীতি। ফলে স্বস্তি মেলেনি।

গত বছরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠেছিল দেশের সাধারণ মানুষের। খাদ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বেলাগাম হয়ে উঠেছিল।  মুদ্রাস্ফীতি রুখতে গত মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হাঁটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকী মূল্যবৃদ্ধের সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। এগারো মাসে যা ছিল সর্বনিম্ন।

কিন্তু চলতি বছরের শুরুতেই খুচরোর মূল্যবৃদ্ধি এক লাফে সাড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। মূলত খাদ্যদ্রব্য থেকে শাক-সবজির আকাশ ছোঁয়া দামের কারণেই খুচরো মূল্যস্ফীতি গগনচুম্বী হয়ে উঠেছিল। তবে ফেব্রুয়ারি মাসে আলু, টমেটো, পেয়াজ সহ শাকসবজির দাম অনেকটাই কমছিল। ফলে সাধারণ মানুষের ভোগান্তি খানিকটা লাঘব হয়েছে। তবে আলু-পেঁয়াজের দাম কমলেও আটা-ময়দা কিংবা চালের মতো খাদ্যদ্রব্যের দাম কমেনি। ভোজ্য তেলের দাম কিছুটা কমছে। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি কবে সাধারণ মানুষকে স্বস্তি দেবে তার ইঙ্গিত দিতে পারেননি অর্থনীতিবিদরা।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত