নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিত শাহ, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রোজ থাকে চরম ব্যস্ততা। দেশের সুরক্ষা, শাসন ব্যবস্থা তাঁর হাতে। প্রধানমন্ত্রীর পরে দেশের সর্বাধিনায়ক। কারণ তাঁর পদের জন্য। প্রশাসন তো বটেই, তাঁর মাথায় রয়েছে বিজেপির সংগঠনের রাশও। সর্বভারতীয় সভাপতি না হলেও তিনিই দলের নির্ণায়ক। তাই চরম ব্যস্ততার সঙ্গে রয়েছে মাথার উপরে একরাশ চাপ। এহেন ব্যস্ত মানুষ ২৪ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ সময় বের করে নাতনির আবদার মেটালেন। গোটা বিশ্বে রমরমিয়ে ব্যবসা করছে নীতেশ তেওয়ারি পরিচালত ও রণবীর কাপুর-যশ অভিনীত ‘রামায়ণ’। শাহের নাতনি বায়না ধরেছিলেন সেই সিনেমা বড়পর্দায় দেখবেন। আর দাদু হয়ে সেই বায়না না মিটিয়ে থাকতে পারেননি শাহ।

আরও পডুন: গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

কিছুদিন আগেই গুজরাতের আহমেদাবাদে একটি সিনেমাহলে গিয়ে নাতনির সঙ্গে ‘রামায়ণ’ দেখেছেন অমিত শাহ। এমনটাই আজ, রবিবার জানালেন সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা। বক্স অফিসে এখন দুরন্ত গতিতে ছুটছে তাঁর প্রযোজিত সিনেমা। ১৮০০ কোটি টাকার বেশি গোটা বিশ্বে ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। আয়ের নিরিখে প্রতিদিন একের পর এক রেকর্ড ভাঙছে ‘রামায়ণ’। তার মাঝেই নমিত জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কেমন লেগেছে সেই সিনেমা। ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক জানিয়েছেন, ‘অমিত শাহজি দেখেছেন সিনেমাটি। তিনি খুব খুশি। নিজে টিকিট কেটে সিনেমাটি দেখেছিলেন। তিনি জানালেন, তাঁর নাতনি খুব জোরাজুরি করেছিল। তাই তিনি আহমেদাবাদের একটি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন। তিনি বললেন যে, সিনেমাটি তাঁর খুব ভাল লেগেছে। পুরো অভিজ্ঞতাটি দারুণ উপভোগ করেছেন।’ গত ২৬ নভেম্বর দিল্লিতে গিয়ে এর আগে শাহের সঙ্গে দেখা করেছিলেন নমিত মালহোত্রা, রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ।

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের