‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি প্রদর্শন ‘না’ করার হুমকি নরওয়ে রাষ্ট্রদূতের

সাংস্কৃতিক পার্থক্যকে মামলার প্রাথমিক কারণ হিসাবে দেখানো হয়েছে, যা 'সম্পূর্ণ মিথ্যা'। সম্প্রতি ফিল্মটির স্ক্রিনিংয়ে ফ্রাইডেনলুন্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৭ মার্চ মুক্তি পেলে বহু প্রতীক্ষিত রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমাটির ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই উত্তেজিত ভক্তরা। নরওয়ে সরকারের কাছ থেকে এক মায়ের তাঁর সন্তানদের ফিরিয়ে আনার গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটিতে রানির নজরকাড়া অভিনয় দক্ষতা দেখে অনুরাগীরা মুগ্ধ। শুধু তাই নয়, শাহরুখ-সলমন থেকে শুরু করে কিয়ারা, কঙ্গনা সবাই রানির প্রশংসায় পঞ্চমুখ। সিনেমার গল্প বলছে, নতুন বিয়ের পর স্বামীর সঙ্গে নরওয়েতে গিয়ে সংসার পেতেছেন রানি। এরপর তাঁর দুটি সন্তান হয়। ভারতীয় মায়ের মতো সন্তানদের খুবই আদর যত্নে, নজর টিকা, হাত দিয়ে খাইয়ে দেওয়া-এভাবে দিন কাটছিল রানির। কিন্তু বাচ্চাদের সঙ্গে মায়ের এরকম মেলামেশা নরওয়ের আইনে নেই। তাই নরওয়ে সরকার বাজেয়াপ্ত করে নেয় রানির সন্তানদের। প্রমাণিত হয় রানি ‘ডিসাবেল মাডার’। ১৮ বছরের আগে তিনি তাঁর সন্তানদের পাবেন না।

নরওয়ের এই কঠিন আইনকে হারিয়ে সন্তানদের উদ্ধার করেন রানি। সেটাই গল্পের মূল উপজীব্য। ছবিটি সাগরিকা ভট্টাচার্যের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু শুরুতেই বিপত্তি! ভারতে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যান্স জ্যাকব ফ্রাইডেনলুন্ড ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি জানিয়েছে, ছবিতে ‘বাস্তবগত ভুল’ রয়েছে এবং গল্পটি ‘মামলার কাল্পনিক উপস্থাপনা’। তিনি আরও বলেন, সাংস্কৃতিক পার্থক্যকে মামলার প্রাথমিক কারণ হিসাবে দেখানো হয়েছে, যা ‘সম্পূর্ণ মিথ্যা’। সম্প্রতি ফিল্মটির স্ক্রিনিংয়ে ফ্রাইডেনলুন্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবিটি দেখেই তিনি টুইটারে গিয়ে তাঁর মন্তব্য ব্যাখ্যা করেন। নরওয়েজিয়ান রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, “ছবিতে নরওয়ে বাসিন্দাদের পারিবারিক জীবনের সরকারের উপর বিশ্বাস এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাকে ভুলভাবে চিত্রায়ন করেছে। শিশু কল্যাণ একটি মহান দায়িত্বের বিষয়, অর্থপ্রদান বা লাভ দ্বারা অনুপ্রাণিত হয় না।”

ফ্রাইডেনলুন্ড আরও লিখেছেন, “ভারতে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হিসাবে, এই চলচ্চিত্রে দুর্ভাগ্যবশত যে ঘটনাটি চিত্রিত করা হয়েছে, তা সঠিক নয়। এক দশক আগে ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতায় একটি চুক্তির মাধ্যমে এই লড়াইয়ের সমাধান করা হয়েছিল।” আর এই টুইটারের প্রতিক্রিয়া জানিয়ে প্রযোজক নিখিল আদভানি টুইটারে লিখেছেন, “অতিথি দেবো ভাব! ভারতের একটি সাংস্কৃতিক আদেশ। গত সন্ধ্যায় আমরা নরওয়েজিয়ান রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম। তাঁকে স্বেচ্ছায় আমাদের ফিল্ম মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে দেখিয়েছি। সেই সময় সাগরিকা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রদূত। কীভাবে রাষ্ট্রদূত তাঁর সঙ্গে প্রথম কথা বলার জন্য ‘কোন শালীনতা ছাড়াই’ কথা বলেছিলেন, তাও আমরা দেখেছি।”

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের