Loading live market data...
Loading active stocks...
Connecting...

Retail inflation: স্বস্তি মধ্যবিত্তের, ১৮ মাসের মধ্যে খুচরো মূল্যস্ফীতি সর্বনিম্ন

২০২১ সালের নভেম্বর মাসের পরে খুচরোর মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশের আম আদমিকে অনেকটাই স্বস্তি দিয়েছে খুচরোর মূল্যবৃদ্ধি। মার্চ মাসের তুলনায় এপ্রিলে খুচরোর মূল্যস্ফীতি এক ধাক্কায় অনেকটাই কমেছে। আজ শুক্রবার জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিলে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭০ শতাংশে। ২০২১ সালের নভেম্বর মাসের পরে খুচরোর মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে নেমেছে। ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

গত বছর খুচরোর দেশের শহর ও গ্রামীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী হয়ে দাঁড়িয়েছিল। চাল-ডাল-ভোজ্যতেল সহ খাদ্যদ্রব্য কিনতে গিয়ে চোখে কার্যত সর্ষেফুল দেখেছিলেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। খুচরোর মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গত বছরের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে অর্থা‍ৎ জানুয়ারিতে খুচরোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৬ দশমিক ৫২ শতাংশে। ফেব্রুয়ারিতে তা খানিকটা কমে হয় ৬ দশমিক ৪৪ শতাংশ। মার্চে এক ধাক্কায় কমে দাঁড়ায় ৫ দশমিক ৬৬ শতাংশে।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, দেশের শহরে এলাকার ১,১১৪টি এবং গ্রামীণ এলাকার ১, ১৮১টি বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। ওই তথ্যেই স্পষ্ট, মার্চের তুলনায় এপ্রিলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মধ্যবিত্তের নাগালে রয়েছে।   

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চিনে নিন জঙ্গলমহলের মুখ ক্ষুদিরাম টুডুকে

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য