১৫ বছর অসুস্থকালীন ছুটিতে, বেতন না বাড়ানোয় সংস্থার বিরুদ্ধে মামলা আইবিএম কর্মীর

সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবর অনুযায়ী মামলাকারী ওই কর্মীর নাম ইয়ান ক্লিফোর্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সাল থেকে ১৫ বছর ধরে অসুস্থকালীন ছুটিতে ছিলেন এক আইবিএম কর্মী। ছুটিতে থাকাকালীন তার বেতন মিটিয়ে দিয়েছে সংস্থা। তার পরেও বেতন না বাড়ানোয় সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন ওই কর্মী।

সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবর অনুযায়ী মামলাকারী ওই কর্মীর নাম ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকে অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন তিনি। ২০১৩ সাল থেকে তিনি ‘মেডিকেলি অবসরপ্রাপ্ত’ হয়েছেন। কিন্তু এই ১৫ বছর তাঁর বেতন না বাড়ানোয় সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি। ইয়ান ক্লিফোর্ড নামে ওই কর্মীর দাবি, তিনি ‘অক্ষমতাজনিত বৈষম্যের’ (disability discrimination) শিকার হয়েছেন। ওই কর্মীর অভিযোগ, ১৫ বছর চাকরি বন্ধ থাকার কারণে তার বেতন বাড়ানো হয়নি। একটি আইবিএম (IBM) স্বাস্থ্য পরিকল্পনার আওতায় বছরে ৫৪ হাজার পাউন্ডের বেশি পান। এই অর্থ তিনি ৬৫ বছর বয়স পর্যন্ত পাবেন।

কিন্তু ওই কর্মীর দাবি, সংস্থার স্বাস্থ্য পরিকল্পনা ‘যথেষ্ট উদার নয়’ কারণ মূল্যস্ফীতির কারণে সময়ের সঙ্গে সঙ্গে তার বেতন কমে যাবে। উল্লেখ্য ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থকালীন ছুটিতে গিয়েছিলেন ক্লিফোর্ড। ২০১৩ সালে তিনি অভিযোগ করার পর আইবিএম সংস্থা তাঁর সঙ্গে একটি চুক্তি করতে চেয়েছিল, যেখানে ওই কর্মীকে বরখাস্ত না করে অক্ষমতা পরিকল্পনায় রাখতে চেয়েছিল সংস্থা।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী