কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ও কাল ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আজ বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। এর পাশাপাশি মালদা ও দুই দিনাজপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতায়(Kolkata) আজ বিকেলেই বৃষ্টি শুরু হচ্ছে। ২৫মে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ থেকে লাগাতার তিন দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে ঝড় – বৃষ্টির জন্য।

মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, ইতিমধ্যেই কালবৈশাখি শুরু হয়েছে মালদাতে। পশ্চিম বর্ধমান সহ কিছু জেলায় শীলা বৃষ্টি শুরু হয়েছে। বিকেলের বৃষ্টিগুলি রাতের তাপমাত্রাকে স্বস্তিদায়ক করে তুলবে। যদিও দিনের বেলায় আপাতত খুব বেশি স্বস্তি নেই। পরের দিন বেলা বাড়লেই ফের ভোগাবে আপেক্ষিক আর্দ্রতা। আজ কলকাতায় দিনের তাপমাত্রা ৩৮ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সঙ্গে ৯০ শতাংশের কাছাকাছি ছিল দিনের আপেক্ষিক আর্দ্রতা।

রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি শুরু। আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি রাজ্যজুড়ে চলবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal)কালবৈশাখীর পরিস্থিতি,শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে।শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।উত্তরবঙ্গে(North Bengal) মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে নিচের তিন জেলা মালদা ,দুই দিনাজপুরে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর দুয়ারে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

কলকাতায় আগামি কয়েকদিন সকাল থেকে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। একইসঙ্গে বর্ষার অগ্রগতি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ঢুকে পড়বে। ঝাড়খন্ড এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরে শনিবার পর্যন্ত রাজ্যে দুর্যোগ চলবে।

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য