Loading live market data...
Loading active stocks...
Connecting...

Retail inflation: মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে জুনে বাড়ল খুচরোর মূল্যস্ফীতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের অস্বস্তি দিয়ে বাড়ল খুচরোর মূল্যস্ফীতি। গত জুন মাসে আগের মাস মে’র তুলনায় খুচরোর মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ। তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে খাদ্যপণ্যের দাম। মে মাসে যেখানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছিল ২.৯৬ শতাংশ তা বেড়ে হয়েছে ৪ দশমিক ২৯ শতাংশ। গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে সবজির দাম বেড়েছে ১২ শতাংশ। বুধবার জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

গত বছর দেশের শহর ও গ্রামীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী হয়ে দাঁড়িয়েছিল। চাল-ডাল-ভোজ্যতেল সহ খাদ্যদ্রব্য কিনতে গিয়ে চোখে কার্যত সর্ষেফুল দেখেছিলেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। খুচরোর মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গত বছরের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে অর্থা‍ৎ জানুয়ারিতে খুচরোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৬ দশমিক ৫২ শতাংশে। ফেব্রুয়ারিতে তা খানিকটা কমে হয় ৬ দশমিক ৪৪ শতাংশ। মার্চে এক ধাক্কায় কমে দাঁড়ায় ৫ দশমিক ৬৬ শতাংশে। এপ্রিলে তা কমে দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭০ শতাংশে। মে মাসে আরও কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩১ শতাংশে। কিন্তু জুনে তা বেড়ে দাঁড়াল ৪ দশমিক ৮১ শতাংশে।  তবে যেভাবে টমেটোর দাম গগনচুম্বী হয়ে উঠেছে এবং উত্তর ভারতে ভয়াবহ বন্যা চলছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও চড়তে পারে বলে বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত