নিউটাউনের গৌরাঙ্গনগরের ঝোপ থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।গৌরাঙ্গনগর নতুন পল্লীর সাহা মার্কেটের কাছে একটি ঝোপের মধ্য থেকেই বোম গুলি উদ্ধার হয়। একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা ছিল এই বোমগুলি। ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। বোম স্কোয়ার্ডকে(Bomb Squard) খবর দেওয়া হয়।

পঞ্চায়েত নির্বাচনের দিন জ্যাংড়া – হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযান স্পোর্টিং ক্লাবের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল। সেখানেই উত্তেজনা ছড়ায় ।এলাকার বাসিন্দারা বুথে ভাঙচুর করে ব্যালট বাক্স ফেলে দেয়। এরপরেই রিপোলিং এর সিদ্ধান্ত হয়। সেই বুথের কিছুটা দূরেই উদ্ধার হয় বোমা। ঘটনাস্থলে নিউটাউন থানার (Newtown P.S.)পুলিশ যায়। সিপিআইএমের অভিযোগ রিপোলিং এর দিন প্রচুর তৃণমূল আশ্রিত বহিরাগত জমায়েত হয়েছিল। পুরো এলাকা ঘিরে রেখেছিল তারা।

তারাই এই কাজ করেছে বলে অভিযোগ। সিপিআইএমের তরফ থেকে এলাকাবাসীদের অনুরোধ করা হয় যে তাদের বাড়ির আশেপাশে খুঁজে দেখুন কোথাও বোম ও অস্ত্রশস্ত্র পড়ে আছে কিনা। তৃণমূলের পাল্টা অভিযোগ সিপিআইএম বিজেপি এই কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা ওখানে বোমা রেখে গেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ