‘সনাতন’ ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্যের বিরোধিতা কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সনাতন’ ধর্ম নিয়ে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের ‘বেফাঁস’ মন্তব্যকে সমর্থন জানাল না জোট শরিক কংগ্রেস। বৃহস্পতিবার দলের মুখপাত্র পবন খেরা জানিয়ে দিয়েছেন, ‘উদয়নিধি ‘সনাতন’ ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন তা বিশ্বাস করে না কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক সব দলের উচিত প্রতিটি ধর্ম, বিশ্বাস এবং সম্প্রদায়কে সম্মান করা।’

গত শনিবার এক অনুষ্ঠানে গিয়ে ‘সনাতন’ ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন’ ধর্মকে নিশানা করে তিনি বলেন, ‘সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো। ডেঙ্গু-ম্যালেরিয়া নির্মূলের জন্য যেমন আমাদের চেষ্টা চলছে, তেমনই সনাতন ধর্মের নির্মূলের জন্য চেষ্টা চালানো উচিত।’ উদয়নিধির ওই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিজেপি-সহ গেরুয়া শিবিরের পক্ষ থেকে ওই মন্তব্যকে হাতিয়ার করে হিন্দুত্বের ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া শুরু হয়েছে। ডিএমকের জোট সঙ্গী কংগ্রেসকেও নিশানা করা হচ্ছে।

এতদিন এ বিষয়ে চুপ থাকলেও এরদিন মুখ খুলেছে দেশের প্রধান বিরোধী দল। কংগ্রেস মুখপাত্র পবন খেরা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ভারতের জাতীয় কংগ্রেস সব সময়ে ‘সর্বধর্ম সম্ভব’ নীতিতে বিশ্বাসী। সব ধর্মের প্রতি সম্মান করে আসছে। ফলে ‘সনাতন’ ধর্ম সম্পর্কে উদয়নিধি স্ট্যালিন যে মন্তব্য করেছেন তা সমর্থন করে না দল।’

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের