ঘুমে ব্যাঘাত ঘটানোয় অসুস্থ বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ আয়ার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ বৃদ্ধা। বারবার ডাকছিলেন বাথরুম যাওয়ার জন্য। ঘুমের ব্যাঘাত ঘটে আয়ার। শেষপর্যন্ত প্রাণ খোয়াতে হল বৃদ্ধাকে। বাগুইআটির অভিজাত আবাসনের ঘটনায় রীতিমত চক্ষু চড়কগাছ সকলের। এক অসুস্থ অসহায় বৃদ্ধাকে কিভাবে খুন করতে পারলেন আয়া তা নিয়েই প্রশ্ন উঠেছে।  

জানা গিয়েছে, মৃত বৃদ্ধা কলা মিশ্র গত সাত বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শয্যাশায়ী ছিলেন তিনি। বৃদ্ধা বাগুইআটির ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর সন্তানেরা ব্যবসা সূত্রে অন্যত্র থাকেন। বৃদ্ধাকে দেখাশোনার জন্য দুজন আয়া রাখা হয়। গত ১১ সেপ্টেম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার মৃতদেহ। আত্মীয়স্বজনেরা শেষকৃত্য সম্পন্ন করেন।

গত ১৯ সেপ্টেম্বর বৃদ্ধার ঘরের সিসিটিভি ফুটেজ দেখেন পরিজনেরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর দায়ে আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করেন। দুর্বল শরীর নিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও চেষ্টা করেন বৃদ্ধা। রাতভর অত্যাচারের পর মৃত্যুই হয় তাঁর। ফুটেজ দেখেই তড়িঘড়ি বাগুইআটি থানার দ্বারস্থ হন বৃদ্ধার পরিজনেরা। ঘটনার সিসিটিভি ফুটেজ থানায় জমা দেওয়া হয়। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত আয়া।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ