পুজোর মুখে স্বস্তি, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি ৫.০২ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোট আর পুজোর মুখে মোদি সরকারের কাছে স্বস্তি নিয়ে এল খুচরোর মূল্যবৃদ্ধি। গত মাসে অর্থা‍ৎ সেপ্টেম্বরে দেশে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.০২ শতাংশে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। খাদ্যপণ্যের দাম কমার কারণেই মূলত সেপ্টেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি কমেছে বলে বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে।  অগস্টে যেখানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পূর্ববর্তী মাসে ছিল  ৯.৬৫ শতাংশ, তা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৬.৫৬ শতাংশ।

চলতি মাসের প্রথম সপ্তাহে রেপো রেট ঘোষণার সময়ে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আভাস দিয়েছিলেন, চলতি আর্থিক বর্ষে দেশে মূল্যস্ফীতির হার থাকতে পারে ৫.৪ শতাংশে। গত বছরের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি।

চলতি আর্থিক বছরের প্রথম মাসে অর্থা‍ৎ এপ্রিলে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭০ শতাংশে। মে মাসে আরও কমে দাঁড়ায় ৪.৩১ শতাংশ। জুন মাসে এক ধাক্কায় বেড়ে খুচরো মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৪.৮৭ শতাংশে। জুলাইতে এক ধাক্কায় তা বেড়ে পৌঁছে গিয়েছিল ৭.৪৪ শতাংশে। গত অগস্টে স্বস্তি দিয়ে খুচরোর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছিল ৬.৮৩ শতাংশে। এক বছর আগে গত সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৭.৪১ শতাংশে। অর্থা‍ৎ এক বছরে খুচরো মূল্যস্ফীতি কমেছে ২.৩৯ শতাংশ।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার