তিস্তার হড়পা বানে কালিম্পংয়ে ২৫০ কোটির ক্ষয়ক্ষতি

তিস্তার হড়পা বানের জেরে বাংলার কালিম্পং জেলায় ২৫০ কোটির ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট নবান্নে জমা পড়েছে। আরও এক দফা রিপোর্ট আসা বাকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিস্তার হড়পা বানের(Teesta Flash Flood Incident) জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের পাশাপাশি বাংলাও(Bengal)। বিশেষ করে কালিম্পং(Kalimpong) জেলায়। সেখানে ১৪ জনের মৃত্যুর পাশাপাশি এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। রাজ্যের অনান্য জেলার বেশ কিছু বাসিন্দাও এই নিখোঁজের তালিকায় রয়েছেন। এছাড়াও বিপর্যয়ের জেরে কালিম্পংয়ে ঘরছাড়া হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেই ঘটনায় কালিম্পং জেলাতে ক্ষয়ক্ষতি সংক্রান্ত  প্রাথমিক রিপোর্ট জমা পড়ল নবান্নে রাজ্য সরকারের কাছে। তিস্তার ওই হড়পা বানের ঘটনার পরে কালিম্পংয়ের ক্ষয়ক্ষতি নিয়ে সমীক্ষা চালিয়ে ছিল জেলা প্রশাসন এবং Gorkhaland Territorial Administration বা GTA। সেই সমীক্ষারই রিপোর্ট জমা পড়েছে নবান্নে(Nabanna)। সেখানেই জানানো হয়েছে প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকা। এছাড়া বাড়িঘর থেকে শুরু করে গাড়ি, দোকান সহ আরও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট আরও এক দফায় জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

গত ৪ অক্টোবর তিস্তার বিপর্যয় নেমে এসেছিল। তাতে এখনও উদ্ধার কাজ চলছে। বহু মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি। সেই রিপোর্ট চূড়ান্ত করার পর কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন GTA’র চেয়ারম্যান অনীত থাপা। নবান্নে জমা পড়া প্রাথমিক রিপোর্টে যে ক্ষয়ক্ষতির উল্লেখ রয়েছে তার মধ্যে বলা হয়েছে কালিম্পং-১ এবং লাভা ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি ব্লকের ৩৩৯টি বাড়ি একেবারে ভেঙে গিয়েছে। এছাড়া ৫১টি বাড়ি আংশিকভাবে ভেঙে গিয়েছে। প্রথমে সরকারের ১০টি ত্রাণ শিবিরে ১,৮৩৪ জন আশ্রয় নিয়েছিলেন। তবে বর্তমানে ৪০১ জন এই ত্রাণ শিবিরে রয়েছেন। এর পাশাপাশি এলাকার বিদ্যুৎ, পানীয় জল, স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি পুনরায় চালু করার ব্যবস্থা করা হচ্ছে। জোর কদমে পুনর্গঠনের কাজ চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন