ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগানো আজমের জরিমানা মকুব পিসিবি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের ডিগবাজি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। টি টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগানোর অপরাধে গত রবিবার উইকেটকিপার-ব্যাটার আজম খানকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। সমালোচনার মুখে পড়ে মঙ্গলবার এক বিবৃতিতে ওই জরিমানা মকুব করার কথা ঘোষণা  করেছে পিসিবি।

হামাস-ইজরায়েল লড়াইকে কেন্দ্র করে আড়াআড়িভাবে বিভক্ত গোটা দুনিয়া। একদল সরাসরি খুনি ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। অন্যদল, গাজায় ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে সুর চড়িয়েছে। ক্রীড়া আঙিনাতেও ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাব পড়েছে। একাধিক ক্রীড়াবিদই ফিলিস্তিনির পাশে এসে দাঁড়িয়েছেন। তাতে সর্বশেষ সংযোজন ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। গত রবিবার (২৬ নভেম্বর)  জাতীয় টি টোয়েন্টি প্রতিযোগিতায় লাহোর ব্লুজের বিরুদ্ধে খেলতে নেমেছিল করাচি ওয়াইটস। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৫ রান করেন আজম। তাঁর ব্যাট করার সময়েই দর্শক থেকে শুরু করে আম্পায়ারদের নজরে পড়ে, ব্যাটের নিচের অংশে ফিলিস্তিনি পতাকার স্টিকার রয়েছে।

ম্যাচ শেষে আজমকে তলব করেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ। শেষ পর্যন্ত তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আগেও ফিলিস্তিনি পতাকার স্টিকারযুক্ত ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন মঈন পুত্র। ওই সময়েই ভবিষ্যতে ওই ব্যাট নিয়ে মাঠে নামতে আজম খানকে বারণ করা হয়েছিল। কারণ ব্যাটের নিচের অংশে কোনও দেশের স্টিকার লাগানো নিষিদ্ধ। কিন্তু ওই নিষেধ শোনেননি আজম। আইসিসির  পোশাক ও সরঞ্জামবিধি লঙ্ঘন করার জন্য রবিবার তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়।

 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?